শনিবার ● ১৫ মে ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলের বিমান হামলায় আল-জাজিরা কার্যালয় ধ্বংস
ইসরায়েলের বিমান হামলায় আল-জাজিরা কার্যালয় ধ্বংস
অনলাইন ডেস্ক :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বিমান হামলা করে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। এর আগেই ইসরায়েলের সামরিক বাহিনী আল-জাজিরার কার্যালয়ে হামলা চালানোর হুমকি দিয়েছিল।
নিজেদের কার্যালয়ে এমন হামলার খবর আজ শনিবার ১৫ মে অনলাইন প্রতিবেদনে নিশ্চিত করেছে আল-জাজিরা। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ইসরায়েলের বিমান হামলার পর ভবনটি মাটির সঙ্গে মিশে গেছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে ভবনের চারপাশ।
ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয় রয়েছে। ইসরায়েল হামলার হুমকি দেওয়ায় শনিবারের হামলার এক ঘণ্টা আগেই ভবনটির বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ষষ্ঠ দিনের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। তারা গাজার একটি শরণার্থী শিবিরেও বোমা হামলা করেছে। এতে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের ৮ জনই শিশু।
গত ১০ মে থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় মোট ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯৫০ জন। নিহতদের মধ্যে অনেক শিশু ও নারীও রয়েছেন।





কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’