শনিবার ● ১৫ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেয়নি সরকার
দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেয়নি সরকার
ঢাকা :: করোনা মহামারি সংক্রমণ না কমায় ঈদের পর দূরপাল্লার বাস ছাড়ার অনুমোদন দেয়নি সরকার। আগামী ১৭ থেকে ২৩ মে পর্যন্ত ‘লকডাউন’ শেষে পরিস্থিতি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান বিধিনিষেধ বা ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৫ মে) গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, করোনার সংক্রমণের কারণে কয়েকদফা বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়ানোর পর সবশেষ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ২৩ মে আরও এক সপ্তাহ ‘লকডাউন’ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেন।
‘লকডাউনে’ জেলার ভেতর বাস চলার অনুমতি থাকলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঈদের পর দূরপাল্লার বাস চলার অনুমতির জন্য পরিবহন মালিক ও শ্রমিকরা ঈদের দিন দেশের বাস টার্মিনালগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেন।
সরকারের শীর্ষ পর্যায়ের একজন জানান, পরিবহন শ্রমিকদের নেতা সাবেক মন্ত্রী শাজাহান খান ‘লকডাউনে’ বেকার হয়ে পড়া পরিবহন শ্রমিকদের কথা ভেবে ঈদের পর দূরপাল্লার বাস ছেড়ে দেওয়ার জন্য সরকারের সঙ্গে দেনদরবার করে আসছেন। কিন্তু করোনা পরিস্থিতির কথা ভেবে প্রধানমন্ত্রী তাতে সাড়া দেননি।
আগামী এক সপ্তাহ ‘লকডাউন’ শেষে করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে দূরপাল্লার বাস চলার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করবে বলে জানিয়েছেন ফরহাদ হোসেন।
তিনি বলেন, এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। আগের শর্তে আগামী এক সপ্তাহ ‘লকডাউন’ চলবে।
ঈদে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন বন্ধ থাকায় মানুষ ব্যক্তিগত গাড়ি, ট্রাক-পিকআপভ্যান এবং ফেরিতে গাদাগাদি করে বাড়ি ফিরেছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। এ পরিস্থিতিতে শাহজাহান খান দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়ে আসছিলেন।





রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন