মঙ্গলবার ● ১৮ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » আম গাছ থেকে গলায় ফাঁস দেওয়া বৃদ্ধের লাশ উদ্ধার
আম গাছ থেকে গলায় ফাঁস দেওয়া বৃদ্ধের লাশ উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে গলায় ফাঁস দেওয়া বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের নাম আহমেদুর রহমান (৮৫)। আহমেদুর রহমান উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের মিধন আলী হাজী বাড়ির মরহুম নুর আহমদের পুত্র।
আজ মঙ্গলবার ১৮ মে সকালে তার বাড়ির পাশের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার রাত থেকেই হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় মেম্বার মুসলিম উদ্দিনকে জানানো হয়। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মিরসরাই থানার উপ-পরিদর্শক আবুল হাসেম জানান, ধারণা করা হচ্ছে আহমেদুর রহমান নামে ওই বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে ।
সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম