শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ
শনিবার ● ২২ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ

ছবি: সংবাদ সংক্রান্ত হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের লামা পৌরসভার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ঘর থেকে তার স্ত্রী ও দুই সন্তানের (মোট তিন জন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টায় পৌরসভার চাম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), এসএসসি পরীক্ষার্থী মেয়ে রাফি (১৬) ও ১০ মাস বয়সী মেয়ে নুরি। তবে খুনের ঘটনা কখন ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে লামা সার্কেল এর সহকারী পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম। তিনি বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘরের বিভিন্ন অংশে ভাঙচুরের আলামত পাওয়া গেছে। সেদিক থেকে নিশ্চিত করে বলা যায় এটি একটি খুনের ঘটনা। আমরা এলাকাটি ঘেরাও করে তদন্ত কার্যক্রম শুরু করেছি। হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
জানা যায়, প্রবাসী নুর মোহাম্মদের রয়েছে দুই স্ত্রী। মানুষিক প্রতিবন্ধী বড় স্ত্রী’র ঘরে দুই সন্তান। সাজিদা ইয়াছমিন (২২) ও নুরে জান্নাত রিদা। তিনি দীর্ঘ বছর যাবত চকরিয়া বাবার বাড়িতে থাকেন। ছোট স্ত্রী মাজেদা বেগম এর ঘরে তিন সন্তান আছে। রাফি (১৬), আফরিন (১১) ও নূরী (১০ মাস)। স্থানীয় লোকজন জানান, লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলিপাড়ার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি বাইরে থেকে সারা দিন বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা জানালায় উঁকি দিয়ে প্রথমে দুই সন্তানের লাশ দেখতে পাওয়া যায়। এ সময় থানায় সংবাদ দিলে পুলিশ এসে দরজা ভেঙে প্রবাসীর স্ত্রী মাজেদা বেগম (৪০), এসএসসি পরীক্ষার্থী মেয়ে রাফি (১৬) ও ১০ মাস বয়সী মেয়ে নুরির লাশ উদ্ধার করে। নুর মোহাম্মদ কুয়েতে রয়েছেন। মাজেদা বেগম কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ২য় স্ত্রী।
তবে নুর মোহাম্মদ এবং মাজেদা বেগমের আরেক কণ্যা আফরিন ভাগ্যক্রমে বেঁচে যায়। প্রবাসী নুর মোহাম্মদের ছোট ভাই আবদুল খালেক জানান, তাঁর ভাবি মাজেদা বেগম তিন মেয়ে ও মাকে নিয়ে লামা পৌরসভার চম্পাতলিপাড়ার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার মেঝ মেয়ে ও তাঁর মা আলীকদমে বেড়াতে গিয়েছিলেন। বড় মেয়ে আলীকদম থেকে না ফেরায় প্রাণে বেঁচে যায়। দুই মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন মাজেদা বেগম।
লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল বশির আহম্মদ জানিয়েছেন, মা-মেয়ে তিনজনের লাশ বাড়ি থেকে পাওয়া গেছে। তবে কে, কখন ও কেন তাঁদের হত্যা করেছে, জানা যাচ্ছে না।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন, লামার চম্পাতলিপাড়ায় প্রবাসীর বাড়ি থেকে তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।





আর্কাইভ