শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ মে ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া ভূমি অফিসের চাকুরিচ্যুত পিয়ন মুসার বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া ভূমি অফিসের চাকুরিচ্যুত পিয়ন মুসার বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ
শুক্রবার ● ২৮ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া ভূমি অফিসের চাকুরিচ্যুত পিয়ন মুসার বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজা। কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: আদালত ও সহকারি কমিশনার (ভূমি)’র পূর্ণাঙ্গ রায় প্রদানের পরও সুজন বিশ্বাস জমির দখল নিতে পারছে না ভূমিদস্যু মুসা বিশ্বাসের কারণে। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার স্বরুপদহ গ্রামের বাসিন্দা মুসা বিশ্বাস একসময় পোড়াদহ ভূমি অফিসে এমএলএসএস পদে কর্মরত থাকা অবস্থায় ২০০০ সালের দিকে সহকারি ভূমি কর্মকর্তার স্বাক্ষর জাল করতে গিয়ে ধরা পড়লে তার চাকরি চলে যায়। চাকরি চলে গেলেও তিনি তেলেসমাতি করে পেনশন তুলে যাচ্ছেন।

ভূমি অফিসে চাকরি করার সুবাদে ভূমিদস্যু মুসা বিশ্বাস তার আপন বোন রেনু খাতুনের জমি জোরপূর্বক দখল করে খাওয়ার কারণে মিরপুর থানাধীন স্বরুপদহ মৌজার অন্তর্গত আরএস খতিয়ান নং ৫৩৯, আর এস দাগ নং ৩৩৪৮, ৩৪৬৬, ৩৪৬৯ জমির পরিমাণ (২০+২৩+.১০৬৭)=.৫৩৬৭ একর সম্পত্তি গত ১৭/০১/২০১২ তারিখে ১০৪/১২ নং হেবা দলিল মূলে তার মাতা রেনু খাতুনের নিকট হতে প্রাপ্ত হয়ে ছেলে সুজন বিশ্বাস বাদী হয়ে মুসা বিশ্বাসসহ ৮ জনকে বিবাদী করে কুষ্টিয়া যুগ্ন জেলা জজ ২য় আদালতে দেং ২৮/২০১২ নং মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর গত ০৯/০৯/২০১৫ তারিখে বিজ্ঞ আদালত হতে প্রাথমিক ডিগ্রি ও ২০/১০/২০১৯ তারিখে চূড়ান্ত ডিগ্রী প্রাপ্ত হয়ে মিরপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসে দেং২৮/২০১২ নং মামলার রায় ডিগ্রির বুনিয়াদে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ১৪৩ ধারা মতে তফসিল বর্ণিত সম্পত্তি রেকর্ড সংশোধনের জন্য ০২/০৩/২০২০ তারিখে ৫৬/X111(১৪৩)২০১৯-২০ মিউটেশন মামলা করেন।
মিরপুর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার সম্মুখে এক নম্বর বিবাদী ভূমিদস্যু মুসা বিশ্বাস বলেন, বিজ্ঞ আদালতের চূড়ান্ত ডিগ্রী মোতাবেক দরখাস্তকারীর অনুকূলে রেকর্ড সংশোধন করা হলে আমার কোন আপত্তি নেই। ভূমি কমিশনার সার্বিক দিক বিবেচনা করে যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিভাগ বন্টন মোকদ্দমার রায়ের ডিগ্রির আলোকে স্বরুপদহ মৌজার .৫৩৬৭ একর জমির রেকর্ড সংশোধনের আদেশ প্রদান করেন গত ১০/০৮/২০২০ তারিখে। যা সকল দপ্তরে অনুলিপির মাধ্যমে প্রদান করেন তিনি।
যার প্রেক্ষিতে ১৯৪৫ খতিয়ান নম্বরের ৩৩৪৮, ৩৪৬৬, ৩৪৬৯ দাগের মোট জমির পরিমাণ .৫৩৬৭ একর জমির মালিকানা সুজন বিশ্বাস এর নামে রেকর্ড সংশোধনের মাধ্যমে রেজিস্ট্রি হয়। উক্ত রেজিস্ট্রি হওয়ার পর সুজন বিশ্বাস গত ১২/০৮/২০২০ তারিখে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন।

সুজন বিশ্বাস বলেন, বর্তমানে আমরা কুষ্টিয়া শহরের চৌড়হাস মতি মিয়ার রেলগেট এলাকায় পিতা-মাতার সঙ্গে বসবাস করছি। কিন্তু উক্ত সম্পত্তি ভোগ দখল করতে পারছিনা ভূমিদস্যু ও স্বাক্ষর জালিয়াতির কারণে চাকুরিচ্যুত আমার মামা মুসা বিশ্বাসের কারণে। তিনি আরো বলেন, গত ২১/০৪/২০২১ তারিখে সকাল ১১টার সময় আমার মালিকানাধীন সম্পত্তি দখল নিতে গেলে আমার ভূমিদস্যু মামা আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধরের ভূমিকায় অবতীর্ণ হয় এবং জোরপূর্বক উক্ত জমি সে আমাকে না দেওয়ার জন্য তার পোষ্য বাহিনী দিয়ে বিভিন্ন রকমের ভয়-ভীতি প্রদর্শন করে আমাকে তাড়িয়ে দেয়। বর্তমানে আমি ও আমার পরিবারের উপর বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে তিনি জানান। উক্ত ভূমিদস্যুর কবল থেকে রক্ষা পেতে সুজন বিশ্বাস নিজের ও পারিবারিক নিরাপত্তা রক্ষার জন্য কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং ৮১৫ তারিখ ২৩/০৪/২০২১।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ভূমিদস্যু মুসা বিশ্বাস উক্ত অঞ্চলের অনেক ব্যক্তির জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে রেখেছেন। তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী, শুধু সুজন বিশ্বাসই নয়, সুজন বিশ্বাস এর মত আরো একাধিক ব্যক্তির জায়গা জমি নামে-বেনামে তিনি নিজের নামে ও বেনামে ভুয়া দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে রেখেছেন। যেকোনো মুহূর্তে উক্ত এলাকায় একটা বিশৃংখলা সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী প্রতিবেদককে জানান। তিনি ইতিপূর্বে ভূমি অফিসে চাকরি করেছেন বিধায় ভূমি সংক্রান্ত বিষয়ে তার অভিজ্ঞতা থাকার কারণে বিভিন্ন জায়গা জমি অর্থের বিনিময়ে নামে-বেনামে রেজিস্ট্রি করে দিচ্ছেন বিভিন্ন ব্যক্তিদের নামে।

সুজন বিশ্বাসের পরিবার সহ এলাকাবাসীরা আরো বলেন, আমরা ভূমিদস্যু মুসা বিশ্বাসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)