শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ মে ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া সদর উপজেলায় ইউপি’র মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া সদর উপজেলায় ইউপি’র মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ
সোমবার ● ৩১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া সদর উপজেলায় ইউপি’র মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ

ছবি: সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজা। কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখীর ইউপি সদস্য বনি আমিনের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার নামে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ দৃষ্টি প্রতিবন্ধি ইউপি সদস্যর বিরুদ্ধে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ সেবা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে ।

ভুক্তভোগির লিখিত অভিযোগে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার বনি আমিন নিজের ওয়ার্ড ডিঙিয়ে বালিয়াপাড়া গ্রামের মৃত আরব আলীর ছেলে অসহায় কৃষক ৫ সন্তানের জনক দৃষ্টি প্রতিবন্ধী আকমল হোসেনের প্রতিবন্ধি ভাতার কার্ড করে দেওয়ার নামে ১১ শত টাকা নিয়ে কার্ড দেওয়ার নামে এক বছরেরও অধিক সময় ধরে মিথ্যা আশ্বাস দেন। উপায়ন্তর না দেখে গত ২৭ মে আকমল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার সমাজসেবা কার্য্যালয়ে গিয়ে তার প্রতিবন্ধি ভাতার তালিকায় নাম আছে কি না জানতে চান। এসময় ওই কর্মকর্তা জানান এই নামে কোন আবেদন জমা পরেনি। সেসময় ভুক্তভোগী বনি মেম্বারের মাধ্যমে আবেদন ও টাকা দেবার বিষয়টি জানান এবং ইউপি সদস্যর বিরুদ্ধে সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত দরখাস্ত দেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, ইউপি সদস্য বনি আমিনের বিরুদ্ধে উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৪০ থেকে ৫০ জনের কাছ থেকে সরকারি ভাতা করিয়ে দেয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেবার অভিযোগ রয়েছে। এ বিষয়ে জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান আলী বলেন, অসহায় প্রতিবন্ধিদের কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এ ঘটনায় অভিযুক্ত মেম্বার বনি আমিনের কাছে প্রকৃত ঘটনা জানতে মুঠোফোনে ৩১ তারিখ সোমবার সকালে কল দিলে তিনি স্বীকার করে বলেন, আমি টাকা নিয়েছি এবং কাজ হয়ে গেছে। তার ছোট ছেলে মিন্টুকে আমি বলেছি, আমার সঙ্গে তাড়াতাড়ি দেখা করো কার্ড রেডি হয়ে গেছে আরও ১ হাজার টাকা লাগবে। এদিকে মিন্টুর সঙ্গে কথা বললে মিন্টু বলেন, বনি মেম্বার আমাকে গতকাল থেকে ফোনে বারবার বলছে কার্ড হয়ে গেছে তুমি আমার সঙ্গে দেখা করো ১ হাজার টাকা নিয়ে।

এ বিষয়ে সমাজ সেবা কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)