শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ১৫টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আটক-৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ১৫টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আটক-৭
মঙ্গলবার ● ১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে ১৫টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আটক-৭

প্রর্তীকি ছবি উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে ১৫টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫৪ ধারায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ মে) দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত কুতুব মিয়ার ছেলে লেবু মিয়া (৩০), লেদু মিয়া (৩৫), মৃত আব্দুস সহিদের ছেলে নাঈম মিয়া (১৯), মৃত হাজী মৌলাবক্সের ছেলে মুহিবুর রহমান মানিক (৪৩), মৃত বাদশা মিয়ার ছেলে জলফু মিয়া (২৬), মৃত হাসিম উল্লার ছেলে রকিব উল্লাহ (৫০), মৃত আব্দুদ সহিদের ছেলে মামুন মিয়া (২০) ।

জানা যায়, গত (২৬ মে) রাতে নোয়াগাঁও গ্রামের কাছে রোক্কা বিলে অবস্থিত উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতিকের ফিশারিতে পাহাড়াদার আবুল মিয়া ও তার স্ত্রী জারু বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নোয়াগাঁও গ্রামের ৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার জের ধরে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি আগে থেকে অবগত হয়ে গত রবিবার (৩০ মে) সকালে এক বৈঠকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ সাতাহাইল গ্রামের লোকজনকে কোনো ধরণের সহিংসতায় না জড়াতে অনুরোধ করেন। প্রশাসনের সাথে সাতাইহালের নেতৃত্ব স্থানীয়দের বৈঠক চলাকালিন সময় সাতাইহাল গ্রামের লোকজন নোয়াগাঁও গ্রামে হামলা করে।

নোয়াগাঁও গ্রামবাসীর অভিযোগ, গত রবিবার (৩০ মে) সকালে সাতাইহাল গ্রামের কয়েক হাজার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা করে লুটপাট,বাড়ি-ঘরে অগ্নি সংযোগ, ভাংচুর করে । এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে জেলা পুলি শ সুপার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বিপুল সংখ্যাক পুলিশ,র্যাবসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের পক্ষ থেকে চাল,নগদ অর্থ,টিন দেয়া হয়। পরবর্তীতে বিশৃঙ্খলা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার (৩০ মে) রাতে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। সোমবার (৩১ মে) দুপুরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে নোয়াগাঁও গ্রামের মাদ্দক মিয়া অভিযোগ করে বলেন, আমি ও আমার ৫ ভাই কেউই নুর উদ্দিনের মামলায় আসামী নই তারপরও সাতাইহাল গ্রামের লোকজন আমাদের ৫টি ঘর,রক্ষিত ধান অনেক গুরুত্বপূর্ণ জিনিস পুড়িয়ে দেয়া হয়েছে।

অপরদিকে মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বলেন, নোয়াগাঁও গ্রামে সাতাইহাল গ্রামের কেউ হামলা করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

নোয়াগাঁও গ্রামের অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় কোনো মামলা দায়ের করা খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, মামলা দায়ের করা হয়েছে। ৫৪ ধারায় তাৎক্ষণিক গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)