শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এক সন্তানের জননী উধাও
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এক সন্তানের জননী উধাও
মঙ্গলবার ● ১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে এক সন্তানের জননী উধাও

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা। আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের বাপের বাড়ী থেকে হাটাজারী শ্বশুর বাড়ীতে যাওয়ার পথে উধাও হয়েছে এক সন্তানের জননী। রবিবার বিকালে এই ঘটনাটি ঘটে উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালি ঘোনা এলাকায়। এ ব্যাপারে গতকাল ৩১ মে সোমবার রাউজান একটি নিখোঁজ ডাইরী করা হয়েছে।
নিখোঁজ ডাইরী সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার ফটিকা কালা মিয়া চেয়ারম্যান বাড়ীর প্রবাসী ফারুক আহম্মদেরর স্ত্রী মাহামুদা আক্তার পপি (২২) গত ১৬ মে বাপের বাড়ী রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালি ঘোনা মোহছেন আলী মিস্ত্রী বাড়ীতে বেড়াইতে যায়। প্রায় চৌদ্দ দিন বেড়ানোর শেষে গত ৩০ মে সোমবার শ্বশুরঘরে যাওয়ার সময় নিখোঁজ হয়। এসময় নিখোঁজ মহিলার সাথে তার শিশুপুত্র শাফাশেত আবদুল্লাহ (৬) ছিল। নিখোঁজ হওয়ার পর দুই পরিবার থেকে সম্ভাব্য সব জায়গা খুঁজাখুজির করে গতকাল রাউজান থানায় একটি নিখোঁজ ডাইরী করের নিখোঁজ হওয়া পপির মা ঝিনু আক্তার। পুলিশের ধারণা পরকিয়ার লিপ্ত হয়ে কোন যুবকের হাত ধরে পালিয়ে যেতে পারে পপি। পরিবার বলছে কেউ আটকিয়ে রেখেছে তাদের মেয়েকে।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ জানান, নিখোঁজ এক সন্তানের জননীকে উদ্ধারের চেষ্টা চলছে। হারিয়ে যাওয়ার ব্যাপারটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ পপির মা ঝিনু আক্তার জানান, পপির নিখোঁজের পর থেকে মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। মেয়ের মোবাইল থেকে অপরিচিত এক মহিলা সকাল ১১টার দিকে ফোন করে। তিনি শুধু জানান, তার মেয়ে ভাল আছে এবং চিন্তা না করার জন্য।

মোটর সাইকেল চোর চক্রের সদস্য আটক

রাউজান :: চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুইটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গত ২১ ও ৩০ মে রাতে পৃথক দুই অভিযানে তাদের আটক করা হয় বলে জানান রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন।
আটককৃতরা হলেন, রাউজানের হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. হেলাল (২৮), রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার তালুকদার বাড়ির খায়রুল আমিনের মো. শাহেদ (২৩) ও উত্তর বেতাগী মহন বাসির বাড়ির প্রদীপ রুদ্র পালের ছেলে জয় রুদ্র পাল (২৫)। রাউজান থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) অজয় দেব শীল জানান, চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধারের জন্যে কৌশলে ক্রেতা সেজে আটককৃতদের নোয়াপাড়া ও পাহাড়তলি ডেকে নিয়ে আসা হয়। কথাবার্তার এক পর্যায়ে চুরি হওয়া মোটর সাইকেলসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান, প্রথম অভিযানে গত ২১ মে নোয়াপাড়া থেকে হেলালকে একটি ইয়ামাহা সহ আটক করা হয়। দ্বিতীয় অভিযানে ৩০ মে রাতে পাহাড়তলি থেকে জয় রুদ্র পাল ও শাহেদকে হিরো গ্লামার মোটর সাইকেলসহ আটক করে।
এ বিষয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি চুরি হওয়া মোটর সাইকেলও উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে মামলা শেষে কোর্টের মাধ্যমে তাদের চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)