শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » পুলিশের ওয়েবসাইটের ‘ওয়ান্টেড পার্সন’ তালিকা থেকে হারিছের নাম বাদ
প্রথম পাতা » আন্তর্জাতিক » পুলিশের ওয়েবসাইটের ‘ওয়ান্টেড পার্সন’ তালিকা থেকে হারিছের নাম বাদ
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের ওয়েবসাইটের ‘ওয়ান্টেড পার্সন’ তালিকা থেকে হারিছের নাম বাদ

ছবি : সংগৃহীত পুলিশের ওয়েবসাইটের ‘ওয়ান্টেড পার্সন’ তালিকা থেকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ছোট ভাই হারিছ আহমেদের নাম সরিয়ে নেওয়া হয়েছে। গত ২৩ মার্চ হারিছের করা আবেদনের ভিত্তিতে এটি সরানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে করা ওই আবেদনে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হারিছ বলেন, তাকে এবং তার ভাই আনিস আহমেদকে সরকার ক্ষমা করে দিয়েছে। তাই, পুলিশের ওয়েবসাইট থেকে যেন তাদের নাম সরিয়ে নেওয়া হয়।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামের একটি ডকুমেন্টারি প্রচারিত হয়, যেটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এতে হারিছকে একজন পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়।
পরে জানা যায় যে, ফৌজদারি দণ্ডবিধির ৪০১ ধারায় হারিছ ও আনিসকে ক্ষমা করে দিয়ে ২০১৯ সালের ২৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছিল।
কিন্তু, ডকুমেন্টারি প্রচারিত হওয়ার সময়ও পুলিশের ওয়েবসাইটে ‘ওয়ান্টেড পার্সন’ হিসেবে হারিছের নাম ও ছবি ছিল। তবে মজার বিষয় হচ্ছে, আল-জাজিরা ডকুমেন্টারিটি প্রচার করার কিছুদিন পর এটি সরিয়ে নেওয়া হয়। তিনদিন পর তার নাম ও ছবি আবারও ওয়েবসাইটে দেখা যায়। অন্তত গত ১৫ মে পর্যন্ত এটি ওয়েবসাইটে ছিল।
হারিছ আহমেদ গত ২৩ মার্চ ওয়েবসাইট নাম সরানোর জন্য যে আবেদন করেন, তাতে তিনি তার ঢাকার ঠিকানা ব্যবহার করেছেন। নিজেকে ৯০ এর দশক থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে দাবি করে হারিছ এতে লিখেছেন, ৮০-৯০ এর দশক থেকে তিনি ‘আওয়ামী লীগের রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের এক উজ্জ্বল নক্ষত্র’।
তার আবেদনপত্রের একটি কপি দ্য ডেইলি স্টারের কাছে রয়েছে।
এতে তিনি আরও লিখেছেন, আমি কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। রাজনীতিতে ঈর্ষান্বিত হয়ে তৎকালীন ফ্রিডম পার্টি ও জামায়াত-বিএনপির প্রধান টার্গেটে পরিণত হই। আমাকে ঘায়েল করতে তৎকালীন বিএনপি-জামায়াতপন্থী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় আমাকে বিভিন্ন মামলায় জড়িত করে থাকে।
হারিছ দাবি করেন, তাকে এবং তার দুই ভাই আনিস ও তোফায়েল আহমেদ জোসেফকে স্থানীয় ওয়ার্ড কমিশনার হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের ইন্ধনে ফ্রিডম পার্টির নেতা মোস্তফা হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা অভিযোগে জড়িয়ে দেওয়া হয়। তার মেজো ভাই জেনারেল আজিজ আহমেদ যদি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় না থাকতেন, তবে তাকেও এ ঘটনায় জড়িত করে আসামি করা হতো।
আবেদনপত্রে বলা হয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত হারিছের সর্বকনিষ্ঠ ভাই জোসেফ রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান এবং দেশের আইন অনুযায়ী তাকে ও আনিস আহমেদকে যাবজ্জীবন সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়।
নিজের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই দাবি করে হারিছ বাংলাদেশ পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকা এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট থেকে তার নাম সরিয়ে নেওয়ার আবেদন জানান।
চলতি বছরের ৭ এপ্রিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর ইস্যুকৃত একটি চিঠি বলছে, ২০০৫ সালে ইন্টারপোল হারিছের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল এবং ২০১৯ সালে ডিএমপি পুলিশ কমিশনারের অনুরোধে এ নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয়।
চলতি বছরের ২৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিছের আবেদনপত্রটি পুলিশ মহাপরিদর্শকের কাছে ‘নির্দেশক্রমে অনুরোধ’ জানিয়ে লিখে, যদি তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা-মোকদ্দমা না থাকে, তবে নিয়মানুযায়ী যেন তার নাম ওয়ান্টেড তালিকা থেকে সরানো হয়।
১৩ এপ্রিল ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এবং আইসিটি ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান তালুকদার গোয়েন্দা শাখা (ডিবি), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং সব বিভাগীয় উপ-পুলিশ কমিশনারদের কাছে চিঠি দিয়ে হারিছের বিরুদ্ধে বর্তমানে কোনো সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত মামলা-মোকদ্দমা আছে কি না, জানতে চান।
এ চিঠিরও একটি কপি দ্য ডেইলি স্টারের হাতে রয়েছে।
তবে, যোগাযোগ করা হলে, জিয়াউল আহসান এ ধরনের কোনো চিঠিতে স্বাক্ষর করার কথা অস্বীকার করেন। তিনি দ্য ডেইলি স্টারকে পুলিশের মিডিয়া টিমের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
তিনি বলেন, ‘আমরা (আইসিটি ডিভিশন) তো ইন্টারনেটের সমস্যা বা কারও রাউটার সংক্রান্ত ঝামেলা, এগুলো নিয়ে কাজ করি। ওয়েবসাইটের কাজ আমাদের না।’
দ্য ডেইলি স্টার গত ২৭ মে থেকে কয়েক দফায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে আসছে। কিন্তু, তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
২৭ মে সন্ধ্যায় উপ-মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) এস এম রুহুল আমিন এ প্রতিবেদককে প্রশ্নটি লিখিত পাঠাতে বলেন। মুঠোফোনে প্রশ্নটি লিখে পাঠানোর একদিন পর তিনি বলেন, এ বিষয়টি তার সঙ্গে সম্পৃক্ত নয়।
সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. সোহেল রানা ২৭ মে থেকে ফোনও ধরছেন না এবং কোনো মেসেজের উত্তর দিচ্ছেন না।
গত ফেব্রুয়ারিতে যখন হারিছের নাম পুলিশের ওয়েবসাইটে ছিল, তখন সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্দেশিত হয়ে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ওয়ান্টেড তালিকাটি ওয়েবসাইটে আপলোড ও আপডেট করা হয়ে থাকে। তাই, কোনো ব্যক্তির নাম কর্তনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট পক্ষের নিয়মমাফিক আবেদনের প্রেক্ষিতে উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে।’
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফাইল না দেখে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না।
হারিছ দুটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। দুটি ভিন্ন দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাকে এ সাজার রায় দেন। এর মধ্যে ২০০৪ সালের ২৫ মে মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তফা হত্যা মামলা এবং ২০০৪ সালের ৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু মোরশেদ হত্যা মামলার রায় দেওয়া হয়।
হারিছ তার আবেদনপত্রে মোরশেদ হত্যা মামলার কথা কিছু উল্লেখ করেননি। তবে, ২০১৯ সালের ২৮ মার্চ জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুটি মামলাতেই সরকারি ক্ষমা পেয়েছেন তিনি।
প্রতিবেদনটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন জারীন তাসনিম। সূত্র: দ্যা ডেইলী ষ্টার





আন্তর্জাতিক এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)