শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » দারিদ্রসীমার নীচে থাকা ৬ কোটি মানুষের জন্য বাজেটে কিছু নেই : সাইফুল হক
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » দারিদ্রসীমার নীচে থাকা ৬ কোটি মানুষের জন্য বাজেটে কিছু নেই : সাইফুল হক
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারিদ্রসীমার নীচে থাকা ৬ কোটি মানুষের জন্য বাজেটে কিছু নেই : সাইফুল হক

ছবি : সাইফুল হক ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ প্রস্তাবিত নতু অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে গণমাধ্যমে প্রদত্ত প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, গতানুগতিক ধারায় ঘোষিত বাজেট দিয়ে করোনার বহুমাত্রিক নেতিবাচক অভিঘাত মোকাবেলা করা যাবে না। বিপুল অংকের ঘাটতি বাজেট দিয়ে করোনা দুর্যোগজনীত পরিস্থিতি সামাল দেয়া যাবে না। বাজেট বাস্তবায়ন সক্ষমতার অভাবে বিপুল অংকের বাজেট কোন আশা জাগাতে পারছে না। তিনি বলেন, ছয় লক্ষ তিন হাজার ছয়শত একাশি কোটি টাকার বাজেটে ২,১৪,৬৮১ কোটি টাকার যে ঘাটতি তা পূরণে যেমন মারাত্মক অনিশ্চয়তা রয়েছে, তেমিন শেষ পর্যন্ত তার দায় মেটাতে হবে স্বল্প আয়ের সাধারণ মানুষকে। তিনি বলেন, ঘোষিত বাজেটের আকার দিয়ে কোনভাবেই সরকারের সাফল্য নিরূপণ করা যাবে না। সরকার বাজেট করতে গিয়ে দরিদ্রসীমার নীচে নেমে আসা ৬ কোটি মানুষের জন্য বড় কিছু নেই। সরকার তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানসমূহের আমলাতান্ত্রিকতা, উদ্যোগহীনতা, অব্যবস্থাপনা, অদক্ষতা, অনিয়ম-দুর্নীতি এবং সর্বোপরি রাষ্ট্র পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ব দুর্বল থাকায় বাজেট বাস্তবায়নের বিস্ময়কর শৈথিল্য ও দুর্বলতা দেখা যাচ্ছে। গত অর্থবছরে বাজেট বাস্তবায়নের অভিজ্ঞতা তো খুব শোচনীয়। আর করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজিরবিহীন অকার্যকারিতার জন্য সাত হাজার কোটি টাকা খরচই করা যায়নি; গবেষণার জন্য বরাদ্দকৃত ১০০ কোটি টাকার মধ্যে এক টাকাও খরচ করা যায়নি।

বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহামারী দুর্যোগ থেকে উত্তরণে প্রবৃদ্ধির বয়ানের পরিবর্তে দরকার ছিল দেশের ৬০ শতাংশ মানুষ কিভাবে বিদ্যমান বিপর্যয় থেকে বেরিয়ে আসবে তার বিশ^াসযোগ্য ও কার্যকরি পদক্ষেপ। কিন্তু বাজেট প্রস্তাবনার অধিকাংশ ক্ষেত্রেই তা অনুপস্থিত। দারিদ্রসীমার নীচে নেমে আসা ৬ কোটি মানুষের কাছে খাদ্য ও নগদ অর্থ পৌছানোর কোন সুনির্দিষ্ট পদক্ষেপ ও বরাদ্দ বাজেটে নেই। সামাজিক নিরাপত্তা খাতে যে লক্ষ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও দলীয়করণ এড়িয়ে তা কিভাবে অভাবীদর কাছে পৌঁছাবে তার উপযুক্ত পদক্ষেপ নেই। আত্মকর্মসংস্থানসহ কর্মসংস্থানের সুযোগ কিভাবে বাড়বে তারও সুস্পষ্ট নির্দেশনা নেই।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, রাষ্ট্রীয় প্রণোদনার বিপুল অর্থের বড় অংশ এবারও যথেচ্ছ উপর তলার শিল্পপতিদের কাছে। মাঝারি, ছোট ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য এখনও প্রণোদনা অপ্রতুল। কৃষি ও গ্রামীণ খাতের বরাদ্দ এখনও অত্যন্ত কম। আর বিদ্যমান ব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রেই কৃষি ভর্তুকীতে প্রকৃত কৃষক লাভবান হয় না। দেশের প্রতিটি মানুষের জন্য ‘গণস্বাস্থ্য ব্যবস্থা’ গড়ে তোলার উদ্যোগ ও বরাদ্দ এবারও বাজেটে অনুপস্থিত। অথচ উন্নয়ন বাজেটে মেগা প্রকল্পসমূহে জবাবদিহিহীন বরাদ্দ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশের দক্ষিণাঞ্চল এবারও বাজেটে অবহেলিত। বন্ধ রাষ্টীয় পাটকল, চিনিকলসহ জাতীয় শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ বাজেটে অনুপস্থিত।

তিনি এই দুর্যোগকালীন সময়ে সরকার পরিচালনায় ব্যয় বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, মহামারীর এই সময়ে সরকার পরিচালনার ব্যয় হ্রাসসহ অনুৎপাদনশীল খাতসমূহে ব্যয় বরাদ্দ কমিয়ে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতসমূহে পরিকল্পিতভাবে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। তিনি সীমাহীন আয় ও ধনবৈষম্য কমিয়ে আনার বাস্তব পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)