শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াগাঁও গ্রামে থামছেনা কান্না : ১৫টি পরিবার খোলা আকাশের নীচে
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াগাঁও গ্রামে থামছেনা কান্না : ১৫টি পরিবার খোলা আকাশের নীচে
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াগাঁও গ্রামে থামছেনা কান্না : ১৫টি পরিবার খোলা আকাশের নীচে

ছবি : সংবাদ সংক্রান্ত-উত্তম কুমার পাল হিমেল। উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: গত ৩০ মে সকালে নিজেদের চোখের সামনেই নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সাতাইহাল গ্রামের দলবদ্ধ লাটিয়াল বাহিনীর দেয়া আগুনের লেলিহান শিখায় ও সন্ত্রাসী তান্ডবলীলায় নীরিহ পরিবার গুলোর ঘরবাড়ি এখন ধ্বংস স্তুপে পরিনত হলো, নিজেদের ঘর-বাড়ী সাড়া জীবনের কামাই রোজগার সবকিছু হারিয়ে ১৫টি পরিবার এখন পাগল প্রায়, কোটি টাকার ক্ষয়ক্ষতি।

হামলাকারীদের কবল থেকে বাদ পড়েনি গাছ পালা,গবাদিপশু সহ আসবাব পত্র স্বর্ণালংকার । লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ নির্যাতনের শিকার পরিবার গুলোর।

গতকাল বুধবার সরেজমিনে যাওয়া মাত্রই পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে বসবাসকারী মানুষদের আহাজারিতে যেন আশপাশের আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল ! কে দেবে শান্তনা ? এই প্রশ্ন এখন জনমুখে ।

নির্যাতিত পরিবারের লোকজন জানান ,নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চলের গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রাম সহ ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগসহ তান্ডবের ঘটনা ঘটে গত রবিবার সকালে।

এঘটনায় রবিবার রাতেই মৃত আব্দুস শহীদের পুত্র জামাল হোসেন বাদি হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই সোমবার ভোর রাতে নবীগঞ্জ থানা পুলিশ সাতাইহাল গ্রাম সহ আশপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। আটককৃতদের সোমবার দুপুরে হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এ দিকে মাথা গুজার টাই বাড়ি-ঘর হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবযাপন করছেন নারকীয় তান্ডবে ক্ষতিগ্রস্ত লোকজন। ঘটনাটি নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার, প্রায় ২ হাজার মন ধান, ৮টি টিউবওয়েল ১০/১৫ টি গরু, ১৫/২০ টি ছাগল, অসংখ্য হাঁস-মোরগ, লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। তান্ডবের ঘটনায় রবিবার রাতে পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুশ শহীদের পুত্র জামাল হোসেন বাদি হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো আড়াই শতাধিক দাঙ্গাবাজকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পরই নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লেবু মিয়া (৩০), লেদু মিয়া (৩৫), নাঈম (১৭), মহিবুর রহমান মানিক (৪৩), জুলফু মিয়া (২৬), রকিব উল¬াহ (৬০) ও মামুন (২০) নামে ৭ জনকে আটক করে। আটককৃতদের সোমবার দুপুরে হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। উলে¬খ্য, গত বৃহস্পতিবার উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পার্শ্ববর্তী হাওরে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক)-এর মালিকানাধীন ফিশারিতে অবস্থানরত পাহারাদার ও তার স্ত্রীকে মারধর করে নোয়াগাঁও গ্রামের কতিপয় লোকজন অভিযোগ উঠে। আহত দম্পতি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলাও দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন। এই ঘটনাকে কেন্দ্র করে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামসহ ৬ মৌজার লোকজন মিটিং করে মাইকিং করে বহিস্কৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের নির্দেশে প্রায় ৪ কিঃ মিঃ দুরত্বে আরেকটি ইউনিয়নে অবস্থিত নোয়াগাঁও গ্রামে দেশীয় অস্ত্র সহকারে হামলা করার পরিকল্পনা করেন। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের লোকজনদের নিয়ে নোয়াগাঁও গ্রাম থেকে একটু দুরবর্তী স্থানে মিটিং করেন। মিটিং চলাকালে সাতাইহাল ৬ মৌজার প্রায় ২ সহস্রাধীক লোক বিকল্প রাস্তায় নোয়াগাঁও গ্রামে প্রবেশ করে হামলা চালায়,এতে পাক হানাদার বাহিনীর ন্যায় ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুরসহ তান্ডবলীলা চালায় হামলাকারীরা। এক পর্যায়ে তারা বাড়ি ঘরে অগ্নি সংযোগ করে প্রায় ২ হাজার মন ধান, ১০/১৫টি গরু, ১৫/২০টি ছাগল, অসংখ্য হাঁস মোরগ বাড়ি থেকে লুট করে নিয়ে যায়। লুটপাট কারীররা উলে¬খিত বাড়িগুলি থেকে ৮টি টিউবওয়লের পাম্প খুলে নিয়ে যায়। এছাড়া অগ্নি সংযোগের ফলে নোয়াগাঁও গ্রামের মৃত সফর উল¬ার পুত্র রমজান মিয়া, হেলাল মিয়া, লুৎফুর মিয়া, সাদ্দক মিয়া, কামাল মিয়া, মাদ্দক মিয়া, হিরন মিয়া, মৃত আরজু মিয়ার পুত্র আব্দাল মিয়া, মৃত আবরু মিয়ার পুত্র আফজল মিয়া, আওলাদ মিয়া, তাজুদ মিয়া, আজাদ মিয়া ও সফর উল¬ার পুত্র মুহিবুর রহমানের ১৩টি পাকা-আধা পাকা, টিনসেটের বাড়িঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় হামলার শিকার হয়ে বাড়ি-ঘরে থাকা লোকজন পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা পান৷ এনিয়ে এ প্রতিবেদককে গৃহবধূ লুৎফা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, হামলাকারীরা আমাদের সর্বস্ব লুটপাট করে ঘরবাড়ি জ্বালিয়ে পুঁড়িযে আমাদের ১৩ টি পরিবারকে নিঃস্ব করে দিলো আমরা এখন ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে কোথায় যাবো? কি খাবো? স্থানীয় সচেতন নাগরিক রাজু আহমেদ বলেন আমরা এলাকাবাসী এই বর্বরোচিত হামলা,লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি পাশাপাশি দোষীদের অনতি বিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবী জানাচ্ছি । এনিয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ বলেন, এঘটনায মামলা দায়ের করা হযেছে,৭জন গ্রেফতার হয়েছেন, অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে৷

ইউএনও শেখ মহি উদ্দীন বলেন ঘটনাটি খুবই দুঃখজনক তবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সরকারীভাবে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)