শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত
সোমবার ● ৭ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন।সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধায় ঐতিহাসিক ৬ দফা দিবস-৭ জুন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখা স্থানীয় পৌরপার্কে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মাহমুদ জনি, রাহাত মাহমুদ রনি, মোবাশ্বের আহমেদ, ফারুক আহমেদ, মেহেদী আসাদ দীপ প্রমুখ।
এদিকে জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে।

১০ জুন গাইবান্ধায় অর্ধদিবস হরতাল
গাইবান্ধা :: ব্যবসায়ী হাসান আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০ জুন গাইবান্ধায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহবান করেছে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’। হরতাল সফল করার লক্ষ্যে আজ সোমবার গাইবান্ধা শহরের স্টেশন রোডের আফজাল সুজের সামনে, কাচারী বাজারসহ বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ এর সন্বয়ক আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, মিহির ঘোষ, জাহাঙ্গীর কবির তনু, গোলাম মারুফ মনা, কাজী আবু রাহেন শফিউল্লাহ, মঞ্জুর রহমান মিঠু, নিহত হাসানের স্ত্রী বিথি বেগম ও ছেলে কাইফ প্রমুখ। পথসভাগুলোতে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শ্রমিক, ছাত্র, যুব, নারী ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী।
হাসান হত্যার ৪ দফা দাবিগুলো হচ্ছে- অবিলম্বে হাসান হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার, সদর থানার ওসিকে অপসারণসহ অভিযুক্ত ওসি (তদন্ত) ও অপর এএসআইকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, হাসান হত্যার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং গাইবান্ধা জেলায় অবৈধ দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর স¤পাদক কুখ্যাত দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়ী থেকে গত ১০ এপ্রিল ব্যবসায়ী হাসান আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা :: স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি গাজী ফাহিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, সংগঠনের দাওয়া প্রশিক্ষণ সম্পাদক আল মামুন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মো. আব্দুল মুমিত, ক্বওমী মাদ্রাসা সম্পাদক সায়েম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এতে করে দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ার আশংকা রয়েছে। দেশে গার্মেন্টর্স, অফিস-আদালসহ সব প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান বক্তারা। শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।





আর্কাইভ