শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » জীবিত মানুষ, ভোটার তালিকায় মৃত
প্রথম পাতা » চট্টগ্রাম » জীবিত মানুষ, ভোটার তালিকায় মৃত
বুধবার ● ৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবিত মানুষ, ভোটার তালিকায় মৃত

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা। রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিকদার বাড়ীর মৃত শাহ আলমের পুত্র মো. ইকবাল হোসেনকে ভোটার তালিকা হালনাগাদ করার সময়ে মৃত বলে দেখানো হলেও ইকবাল হোসেন এখনো জীবিত রয়েছে।
মো. ইকবাল হোসেন এর জাতীয় পরিচয় পত্র আই, ডি, নং-১৫১৭৪৬৩৫৫৯১৩৭ । ইকবাল হোসেনের চট্টগ্রাম নগরীর বহাদ্দার হাট এলাকায় ব্যবসা প্রতিষ্টান রয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ী মো. ইকবাল হোসেন বলেন, গত ২১ এপ্রিল সিটি ব্যাংকে ব্যবসা প্রতিষ্টানের জন্য ঋনের জন্য আবেদন করি। ব্যবসা প্রতিষ্টানে ঋণের জন্য আবেদন করার পর ইকবাল
হোসেনের জাতীয় পরিচয় পত্র অনলাইনে আপলোড না হওয়ায় ব্যাংক থেকে ঋনের টাকা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী রাউজান উপজেলা নির্বাচন অফিসে এসে উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরার কাছে বিষয়টি তিনি অবহিত করলে, উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা সকল প্রকার ডাটাবেইজ যাছাই করে দেখতে পায় ভোটার তালিকায় ইকবাল হোসেনকে হাল নাগাদ কালে তাঁকে মৃত দেখানো হয়েছে। ব্যবসায়ী মো. ইকবাল হোসেন তার জাতীয় পরিচয় পত্র থেকে মৃত কর্তন করার জন্য হলফ নামা ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়ার প্রদত্ত প্রত্যায়ন পত্র ও জাতীয়তা সনদের কপি সংযুক্ত করে জাতীয় পরিচয়পত্র নিবন্দ্বন বিভাগের মহাপরিচালক বরাবরে রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরার মাধ্যমে আবেদন করেন। এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, গত ২০১৭ সালে ভোটার হালনাগাদ করার সময়ে ব্যবসায়ী মো. ইকবাল হোসেনকে মৃত দেখানো হয়েছে । ঐ সময়ে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভোটার হালনাগাদ কাজ করেন শিক্ষক জামাল উদ্দিন । ভোটার হালনাগাদ করার সময়ে সাইদুল্ল্যাহ নামে এক ব্যক্তি মো. ইকবাল হোসেনকে মৃত বলে তথ্য দেয়। ভোটার হালনাগাদ করার সময়ে মো. ইকবাল হোসেনকে মৃত দেখানো তথ্য ফরমে স্থানীয় মেম্বার জাহাঙ্গীর সিকদার ও তৎকালীন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মরহুম দিদারুল আলমের স্বাক্ষর রয়েছে। এ কারণে মো. ইকবাল হোসেনের না ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মো. ইকবাল হোসেনের নাম ভোটার তালিকা থেকে মৃত কর্তন করার জন্য আবেদন করা হয়েছে। মো. ইকবাল হোসেনের নাম জাতীয় পরিচয়পত্র থেকে মৃত কর্তন করার জন্য ঢাকায় চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের মাধ্যমে ঢাকায় প্রেরন করা হবে বলে জানানো হয়।

বোনের বাড়িতে এসে ছুরিকাহত হল এক যুবক

রাউজান :: চট্টগ্রামের বাঁশখালীর থেকে রাউজান নোয়াপাড়ার কচুখাইন গ্রামে বোনের বাড়িতে এসে ছুরিকাঘাতে আহত হয়েছে মোহাম্মদ জামাল নামে এক যুবক।
স্থানীয়রা আহত জামালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন বলে জানা গেছে। গত ৮ জুন সন্ধ্যায় সংগঠিত এই ঘটনায় পুলিশ বাদশা মিয়া নামের এক যুবককে আটক করে ৯ জুন তাকে আদালতে সোপর্দ করেছে।
জানা যায়, আক্রান্ত ও আক্রমনকারী দুজন সম্পর্কে তালতো ভাই। আহত জামাল বাঁশখালি উপজেলার গুন্ডামারা ইউনিয়নের মো. শাহ আলমের পুত্র ও আক্রমনকারী বাদশা রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবু ইসলামের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ এই ঘটনা ঘটছে।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা স্বীকার করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)