শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে গুচ্ছগ্রামের ১৫টন চাউল ট্রাকসহ আটক
মানিকছড়িতে গুচ্ছগ্রামের ১৫টন চাউল ট্রাকসহ আটক
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়িতে গুচ্ছগ্রামের রেশনের চাউল খোলাবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ১৫টন চালসহ একটি ট্রাক আটক করেছে সেনা বাহিনীর টহল দল।
গত বুধবার(১৬ জুন) মানিকছড়ি বাজারের মাহি অটো রাইস মিলের গেট থেকে চাউল ভর্তি ট্রাকটি আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬জুন বুধবার সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি টহল দল মানিকছড়ি বাজার সংলগ্ন মাহি অটো রাইস মিল গেইট থেকে ১৫টন চাউল ভর্তি একটি ট্রাক আটক করে। এসব চাউল জালিয়াপাড়া গুচ্ছগ্রামের রেশনের চাউল যা বৈধ কাগজপত্র ছাড়াই মানিকছড়ি বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
চাউল ব্যবসায়ী মো. শফি উল্লাহ নিরাপত্তা বাহিনীর কাছে ভুয়া কাগজপত্র উপস্থাপন করেন। তার দাবি প্রজেক্ট চেয়ারম্যান এর কাছ থেকে তিনি ১৫টন চাউল কিনে মাহি অটো রাইস মিলের কাছে বিক্রয় করেছেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গুইমারা উপজেলা খাদ্য গুদামে চাল ও গমের স্থিতির গরমিল রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি অবগত নন বলে জানান।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের