শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » আবারও মিরসরাইয়ে ১৪ রোহিঙ্গা আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » আবারও মিরসরাইয়ে ১৪ রোহিঙ্গা আটক
মঙ্গলবার ● ২২ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও মিরসরাইয়ে ১৪ রোহিঙ্গা আটক

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। আজ মঙ্গলবার ২২ জুন দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকার সুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃত রোহিঙ্গারা হলো : মোহাম্মদ রফিক (২০), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), কাশ্মীন আক্তার (৯), আজিদা (১৮), মো. জোবায়ের (২), শওকত আরা (১৯), দেলাওয়ার হোসেন (৭), জেসমিন (৩), মো. রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯) ও রমজান আলী (১২)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ১৪ রোহিঙ্গার মধ্যে চারজন নারী, ছয়জন শিশু ও চারজন পুরুষ। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকায় আনসার বাহিনীর সদস্যরা আটক করে জোরারগঞ্জ থানার শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করে । ভাসানচর থেকে দালালের মাধ্যমে ট্রলারযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকায় এসেছেন এসব রোহিঙ্গারা। দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
এ বিষয়টি জোররাগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী নিশ্চিত করে বলেন, আটক হওয়া রোহিঙ্গারা ভাসানচর থেকে দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলারযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় নামলে দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতায় শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।
এ ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা (নং-১৫/২১) দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ মে ভাসানচর থেকে পালানোর সময় উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ দশ রোহিঙ্গা ও তিন দালালকে আটক করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যরা।





আর্কাইভ