শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ২১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের মামলা
প্রথম পাতা » গাইবান্ধা » ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ২১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের মামলা
মঙ্গলবার ● ২২ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ২১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের মামলা

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন।সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ১৩২টি ভুয়া প্রকল্পের নামে ২১ কোটি ২০ লাখ টাকা ও ১ লাখ ২৪ হাজার ৪৯৮ মে. টন গম আত্মসাতের অভিযোগে গাইবান্ধা স্পেশাল জজ আদালতে সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। রংপুর দুর্নীতি দমন বিভাগকে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত ।

গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুসহ ১১ জন ইউপি সদস্যের বিরুদ্ধে এই দুর্নীতির মামলা দায়ের করেন একই ইউনিয়নের জিয়াউল হক জুয়েল। মামলার আসামি ইউপি সদস্যরা হলেন- মমতাজ আলী, রেজাউল, মতলুবর রহমান, রফিকুল ইসলাম, মোজাম্মেল হক, নওশা মিয়া, রঞ্জনা রাণী মহন্ত, অহেন্দ্র নাথ সরকার এবং সদস্যা এমিলি খাতুন ও মেনেকা।

মামলা সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ২০১৫-২০১৬ অর্থ বছর থেকে ২০২০-২০২১ অর্থ বছর পর্যন্ত অতিদরিদ্র কর্মসূচীর আওতায় ১৮টি, কাবিখা/কাবিটার ৪টি, ইউনিয়নের জন্য ১% বাবদ ২টি, টিআর ১৪টি, শ্রমিকদের নামের তালিকায় ৭৫% নাম আসামিদের নাম অন্তর্ভুক্তকরণ মোট ৩৮টি প্রকল্পের ১ কোটি ১৮ লাখ টাকাসহ সর্বমোট ১৩২টি প্রকল্পের ২১ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৩৮০ টাকা এবং ১ লাখ ২৪ হাজার ৪৯৮ মে. টন গম আত্মসাৎ করা হয়।
অভিযোগে উল্লেখ আছে, উক্ত আসামিরা অতিদরিদ্র কর্মসূচীর আওতায় শ্রমিকদের নামের তালিকায় নিজস্ব লোকজনের নাম অন্তর্ভুক্ত করেও বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)