শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » আপন ট্রেডার্সের মালিক আলাউদ্দিনের প্রতারণার শিকার তিন ব্যবসায়ী
প্রথম পাতা » কুষ্টিয়া » আপন ট্রেডার্সের মালিক আলাউদ্দিনের প্রতারণার শিকার তিন ব্যবসায়ী
শুক্রবার ● ২৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আপন ট্রেডার্সের মালিক আলাউদ্দিনের প্রতারণার শিকার তিন ব্যবসায়ী

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজা কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার মেসার্স আপন ট্রেডার্সের স্বত্বাধিকারী মামলবাজ ও প্রতারক আলাউদ্দিনের প্রতারণার শিকার হয়েছেন কুষ্টিয়া সহ শরীয়তপুরের দুই স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী। আলাউদ্দিন ঠিকাদারী কাজে ব্যবহৃত মালামাল সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে সময় মত মালামাল সরবরাহ না করায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির মুখে ফেলে উল্টো পাওনার টাকার অতিরিক্ত টাকার অংক চেকে উল্লেখ পূর্বক ব্যবসায়ীদের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কুষ্টিয়ার আপন টেডার্স এর মালিক তিন ব্যবসায়ির ৩ টি চেক ডিজঅনার করে কুষ্টিয়ার ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, শরীরতপুরের মেসার্স শামীম ট্রেডার্স ও শরীয়তপুরের তন্ময় এন্টারপ্রাইজের নামে কুষ্টিয়া সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এন আই এক্টের ১৩৮ ধারায় ভিন্ন ভিন্ন তারিখে পৃথক ভাবে ভাই ভাই এন্টারপ্রাইজের নামে সি আর ৬৮১/২০২০, শরীয়তপুরের শামীম ট্রেডার্সের নামে সি আর ১০৭/২০২০ নম্বরে তিনজনের ৩৯ লক্ষ টাকার মামলা করেন। উল্লেখ্য শরীয়তপুরের শামীম ট্রেডার্সের মালিক উক্ত জেলার সেরা করদাতা হিসাবে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
পরবর্তীতে মামলা উত্তোলন ও মিমাংসা করার জন্য শরীয়তপুরের অন্যতম ব্যবসায়ী খান এন্টারপ্রাইজের মালিক সোহেল খান বিবাদী তিন জনের পক্ষ হয়ে মধ্যস্থততাকারী হিসাবে গত ১৭/০৮/২০২০ তারিখে বাদী আলাউদ্দিনের বাড়িতে ভিডিও, ছবি ও ব্যবসায়িক প্যাডে লিখিত দিয়ে সাক্ষী সোহেল রানা, আলাউদ্দিনের ছেলে আল মোহাইমেন ও আলমগীরের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়। উক্ত আলোচনায় স্বাক্ষীগণের উপস্থিতিতে ৩৯ লক্ষ টাকার বিপরীতে নগদ ২০ লক্ষ টাকা প্রদান করেন ও অবশিষ্ট ১৯ লক্ষ টাকা পরে প্রদান করার জন্য একটি চেক প্রদান করা হবে মর্মে উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয়। মিমাংসার উক্ত সিদ্ধান্ত অনুযায়ী বিবাদীদের নিকট থেকে নগদ ২০ লক্ষ টাকা ও ১৯ লক্ষ টাকার একটি চেক গ্রহণ করে। উক্ত মিমাংসার সিদ্ধান্ত মেনে নগদ টাকা গ্রহণ ও আপন ট্রেডার্সের প্যডে আলাউদ্দিনের দেয়া মুচলেকার একটি ভিডিও ক্লিপ ও তার ব্যবসায়িক প্যাডে মুচলেকার কপি ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। উক্ত মুচলেকার কপিতে লিখা আছে আগামী ২০/০৮/২০২০ তারিখে চেক ফেরত দিবেন বাদী।
উক্ত অর্থ পাওয়ার পর বাদী শরীয়তপুরের তন্ময় এন্টারপ্রাইজের নামের মামলা উত্তোলন করে নিয়ে তার চেকটি ফেরত দেন। অথচ নগদ টাকা ও অবশিষ্ট পাওনার চেক নিয়েও ভাই ভাই ট্রেডার্স ও মেসার্স শামীম ট্রেডার্সের নামে দায়েরকৃত মামলা উত্তোলন না করে নতুন করে মিমাংসাকারী শরীয়তপুরের অন্যতম ব্যবসায়ী খান এন্টারপ্রাইজের মালিক সোহেল খানের নামে ১৯ লক্ষ টাকার আরো একটি মামলা দায়ের করের মামলাবাজ ও প্রতারক আলাউদ্দিন।
এদিকে আলাউদ্দিনের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় তিনি একজন বড় মাপের মামলাবাজ ও প্রতারক। তার কাজই মামলা মোকদ্দমা করে ব্যবসায়ীদের হয়রানী করা এবং ফাঁদে ফেলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া। বর্তমানে প্রতারক আলাউদ্দিনের তেমন কোনো ব্যবসা নেই। এভাবেই তিনি বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মামলাবাজ ও প্রতারক আলাউদ্দিনের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেন নাই। বিবাদীগন বিজ্ঞ আদালতের নিকট সবিনয় প্রার্থনা জানিয়ে বলেন, বিষয়টি আমলে নিয়ে অতি দ্রুত মামলাবাজ প্রতারক আলাউদ্দিনের প্রতারণা বন্ধ করা দরকার।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ