শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে জাল নোট তৈরীর উপকরণসহ আটক-১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে জাল নোট তৈরীর উপকরণসহ আটক-১
শুক্রবার ● ২৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে জাল নোট তৈরীর উপকরণসহ আটক-১

ছবি: সংবাদ সংক্রান্তআকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকায় ১ লক্ষ ৫৬ হাজার টাকার জাল নোট এবং জালনোট তৈরির উপকরণসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭। গতকল বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় অভিযান চালিয়ে মীর হোসেন (২৫) নামে একজনকে জাল নোট ও জাল নোট তৈরীর উপকরণ সহ আটক করা হয়। আটককৃত আসামি জোরারগঞ্জ থানার মধ্যম সোনা পাহাড় এলাকার আলমগীর হোসেন এর পুত্র।
র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃত আসামি দীর্ঘকাল যাবত জালনোট প্রস্তুত করে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে। সেই প্রেক্ষিতে ২৩ জুন উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে মীর হোসেনকে আটক করে। তার দেখানোমতে নিজ হেফাজতে থাকা ০১ টি জাল টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, ০১ টি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল ১,৫৬,৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ জাল টাকা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু
মিরসরাই :: একদিকে বিয়ে বাড়িতে ধুমধাম আয়োজন অপরদিকে শোকের মাতম। সর্বকনিষ্ঠ মেয়ের বিয়ে বলে কথা, যার যার মতো ব্যস্ত সবাই। এরই মধ্যে ঘটে গেলো অনাকাঙ্খিত ও হৃদয়বিদারক ঘটনা। কনিষ্ঠ মেয়ে সাবিনা ইয়াসমিন এর গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালীন বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় নুর জাহান বেগম (৭০)। বিয়ের অনুষ্ঠানে আগত মেহমানরা তাকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে সাতটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছত্তরুয়া (ঘেড়ামারা ফরেস্ট অফিস) এলাকায় কালা বৈদ্যর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম ঐ এলাকার ইসমাইল হোসেন প্রকাশ কালা বৈদ্যর স্ত্রী এবং ৩ ছেলে ও ৩ মেয়ের জননী। আজ শুক্রবার বেলা এগারোটা দিকে তার দাফন সম্পন্ন হয়েছে। ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠানে নুর জাহান বেগমের আকস্মিক মৃত্যুতে বিয়ের আনন্দ বিষাদে রূপান্তরিত হয়। এবিষয়ে জানতে ১নং করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছত্তরুয়ার ইউপি সদস্য বেলাল হোসেনকে কল দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাইয়ে “ফুড ভ্যালি” ফাস্টফুড এন্ড বিরানি হাউজের উদ্বোধন

মিরসরাই :: টাটকা খাবারের অঙ্গীকার এই স্লোগান নিয়ে মিরসরাইয়ে ফুড ভ্যালি ফাস্টফুড এন্ড বিরানি হাউজ এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ২৫ জুন সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজারের স্কুল মাঠ সংলগ্ন ভূইয়া রাইচ মিল মার্কেটে ফুড ভ্যালি ফাস্টফুড এন্ড বিরানি হাউজের উদ্বোধন করেন আবুতোরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জাফর আহম্মদ।
এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন, তৌহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, হান্নান ভূইয়া, জিয়াউল করিম বাবলু, রবিউল হোসেন, সরোয়ার হোসেন, মিরসরাই ক্রিয়েটিভ কম্পিউটার এর স্বত্বাধিকারী মেহেদী হাসান মামুন। ফুড ভ্যালি ফাস্টফুড এন্ড বিরানি হাউজের স্বত্বাধিকারী মীর হোসেন বলেন, টাটকা খাবারের অঙ্গীকার এই স্লোগান নিয়ে ফুড ভ্যালী ফাস্টফুড এন্ড বিরানি হাউজের যাত্রা শুরু। ফুডভ্যালি খাবারের দোকানে ফাস্টফুড, বিরানি এবং জুস ও ফিস আইটেম থাকবে। পুরো মিরসরাইতে ফাস্টফুড ডেলিভারি দেওয়ার ইচ্ছা পোষণ করে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)