শিরোনাম:
●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » মা-বোনকে নির্যাতন করায় বুলবুলকে ৬ মাসের কারাদণ্ড
প্রথম পাতা » অপরাধ » মা-বোনকে নির্যাতন করায় বুলবুলকে ৬ মাসের কারাদণ্ড
সোমবার ● ১২ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মা-বোনকে নির্যাতন করায় বুলবুলকে ৬ মাসের কারাদণ্ড

ছবি : সংবাদ সংক্রান্ত-উত্তম কুমার পাল হিমেল।উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে মা বোনকে নির্যাতন করার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মা বাবার অবাধ্য সন্তান বুলবুল আহমেদ (২২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত বুলবুল নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র।
আজ ১২ জুলাই সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়,দন্ডপ্রাপ্ত বুলবুল আহমেদের মা মরনব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত। তার এক বোন রয়েছে। অভাবের সংসারে যেখানে নুন আনতে ফুরায়। তার উপর এ কঠিন রোগের ব্যয় বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্টকর।
যেখানে মা মরণাপন্ন এমন পরিস্থিতিতে বুলবুল টাকার জন্য অসুস্থ মাকে এবং তার বোনকে মারপিট ও নির্যাতন করে আসছে।
ছেলেকে ভাল পথে ফিরিয়ে আনার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে গর্ভধারিনী মা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কামারগাঁও গ্রামে অভিযান পরিচালনা করেন।

এ সময় স্থানীয় চেয়ারম্যান,মেম্বার ও প্রতিবেশীদের সহযোগীতায় বুলবুল আহাম্মেদকে আটক করা হয়।

পরে দণ্ডবিধি ১৮৬৯ এর ৩৫৫ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

নবীগঞ্জে করোনায় আরো ১ জনের মৃত্যু

নবীগঞ্জ :: নবীগঞ্জে মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা যায়,নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আব্দুল হক সরদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

আজ ১২ জুলাই সোমবার করোনা আক্রান্ত মৃতদেহ কে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তথ্য গোপন করে জানাজার ব্যবস্থা করা হয়।

জানাজার নামাজের জন্য এলাকায় মাইকিং করা হয়।
সবকিছুর আয়োজন সম্পন্ন হলে তাৎক্ষনিকভাবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন একদল পুলিশ নিয়ে ব্যাপক আকারে জানাজার কার্যক্রম বন্ধ করে স্বাস্থ্যবিধি মেনে করোনায় মৃত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়।

গ্রামবাসী সুত্রে জানাযায়, গত ১১ জুলাই রবিবার উত্তর দৌলতপুর গ্রামের আব্দুল হক সরদারের করোনা পজেটিব রিপোর্ট আসে। তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সিলেট শামসুদ্দিন করোনা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ২ টায় মারা যান।

এর কিছুদিন পূর্বে তার ভাই আব্দুল ওয়াহিদ সরদার সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে পরিবারের দুইজন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
সোমবার ১২ জুলাই বেলা আড়াইটায় স্বাস্থ্যবিধি মেনে আব্দুল হকের জানাজা নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়।
নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান, আব্দুল হকের করোনা পজেটিভ সনাক্ত হলে গত রবিবার তাৎক্ষনিকভাবে সিলেট শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যূ বরণ করেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করে এবং স্বাস্থ্য বিধি মেনে জানাজার ব্যবস্থা করি।

নবীগঞ্জে চলমান লকডাউনের সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৭ টি মামলায় অর্থদন্ড

নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ টি মামলায় ৪ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ ১২ জুলাই সোমবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
জানা যায়, সোমবার সকাল থেকে সারাদিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর শহের ও উপজেলার ইনাতগঞ্জ বাজার , কাদিরবাজার , বাংলাবাজার ও আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রসাশন দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুয়ায়ী ৭টি মামলায় ৪ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

অনাঢ়ম্বরভাবে ঐহিত্যবাহী রথউৎসব পালন,ভক্তবৃন্দের মিলনমেলা বিহীন হলো না রথ টান

নবীগঞ্জ :: সারাদেশের ন্যায় নবীগঞ্জেও হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব আজ ১২ জুলাই সোমবার বিভিন্ন ধর্মীয় অনুষ্টান মালার মধ্য দিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনাঢ়ম্বরভাবে ঐতিহ্যবাহী রথ উসব পালন করা হয়েছে। প্রতিবছর নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ করেন। কিন্তু এ বছর বৈশ্বিক মহামারী ও করোনা ভাইরাস পরিস্থিতির কারনে হলো না জগন্নাথ বলদেব সুভদ্রাদেবীর প্রতিকৃতিসহ রথ টান । নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় সেবায়েত সুদাম বৈষ্ণব ও লক্ষী বৈষ্ণবীর পুজাঅৃর্চনায় এতে উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল,সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল চন্দ্র দাশ, আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,মৃনাল কান্তি রায় মিনু, সুবিনয় কর,অরবিন্দু বনিক,রঙ্গলাল রায়, পবিত্র বনিক,প্রমথ চক্রবর্ত্তী বেনু, সাধন চন্দ্র দাশ,দিপক পাল,উৎপল দাশ, অমলেন্দু সুত্রধর, পার্থ পাল,রন্টু দাশ,তনয় কান্তি ঘোষসহ ব্যবসায়ী ও ভক্তবৃন্দ এ সময় গোবিন্দ জিউর আখড়ায় শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নবীগঞ্জের প্রায় ২৫ ফুট উচু রথটি জ্বালিয়ে দিয়ে ধ্বংস করার ফলে পরবর্ত্তীতে অন্য একটি রথ তৈরী করে অনুষ্টান পরিচালনা করে আসছিলেন নবীগঞ্জের হিন্দু ধর্মাবলম্বী লোকজন। দীর্ঘ ৪৭ বছর পর প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে গত ২ বছর পুর্বে প্রথম ১৫ ফুট উচু অত্যাধুনিক একটি রথ তৈরী করে উদ্বোধন করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ