শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » ভূয়া সাংবাদিক আটক : মুচলেকা দিয়ে ছাড়া পেলেন
প্রথম পাতা » অপরাধ » ভূয়া সাংবাদিক আটক : মুচলেকা দিয়ে ছাড়া পেলেন
মঙ্গলবার ● ১৩ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূয়া সাংবাদিক আটক : মুচলেকা দিয়ে ছাড়া পেলেন

ছবি : সংবাদ সংক্রান্তমো. আবুল কাশেম, ষ্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে প্রতারণা করে বিয়ে করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বর, ঘটক ও এক ভূয়া সাংবাদিক। গতকাল সোমবার রাত ৮ টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পূষণী গুচ্ছগ্রামে এ ঘটনাটি ঘটেছে। পরে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশের কাছে মুচলেকা ও কনেপক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে ছাড়া পান তারা। ওই তিন প্রতারক হলেন উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের জুনাব আলীর ছেলে বর ফারুক আলী (৩৯), একই গ্রামের শওকত আলীর ছেলে সাংবাদিক পরিচয়দানকারী সামসুল ইসলাম (৪০) ও খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে ঘটক কচির আলী (৩৮)।
সূত্র জানায়, ঘটক কচির আলীর মাধ্যমে পূষণী গুচ্ছগ্রামের হানিফ আলীর মেয়ের সাথে বিয়ে ঠিক হয় ফারুক আলীর। সময় নির্ধারণ হয় সোমবার রাতে। বিয়ের সব আয়োজন সম্পন্ন করেন কনেপক্ষ। নির্ধারিত সময়ে ঘটক কচির আলী ও সামসুল ইসলামকে সাথে নিয়ে কনের ঘরে আসেন বর ফারুক আলী। এসময় সামসুল আলম নিজেকে সিলেটের দৈনিক সবুজ সিলেট পত্রিকার সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দেন।
কনের পিতা হানিফ আলী জানান, ‘বিয়ের আগ মূহুর্তে আমরা জানতে পারি বর ফারুক আলী বিবাহিত। তার সন্তানও রয়েছে। অথচ, বিয়ের আলাপকালে বিষয়টি বর গোপন রাখেন। তার স্ত্রী-সন্তান আছে জেনে আমরা বুঝতে পারি তিনি প্রতারণায় আশ্রয় নিয়ে আমার মেয়েকে বিয়ে করতে এসেছেন। তাদের সাথে থাকা সাংবাদিক পরিচয়দানকারী সামসুল আলমও সাংবাদিক নন। ভূয়া সাংবাদিক। পরে আমরা তাদেরকে আটকে রেখে স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দিনকে অবহিত করি।
ইউপি সদস্য সিরাজ সিরাজ উদ্দিন বলেন, সোমবার রাতে ওই তিন প্রতারককে আমার জিম্মায় রেখে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশে তার অফিস কক্ষে নিয়ে যাই।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন জানান, আজ মঙ্গলবার বিকেলে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উভয়পক্ষের স্থানীয় ইউপি সদস্য ও সংবাদকর্মীসহ আমার উপস্থিতিতে ওই তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে মুচলেকা এবং কনেপক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে তারা ছাড়া পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশ সাংবাদিকদের বলেন, তারা ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা দিয়েছেন। সেই সাথে কনেপক্ষের ক্ষতিপূরণের ৬ হাজার টাকাও দিয়েছেন বলে তিনি জানান।





আর্কাইভ