শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পৃথক ঘটনায় চার জনের মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পৃথক ঘটনায় চার জনের মৃত্যু
রবিবার ● ৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পৃথক ঘটনায় চার জনের মৃত্যু

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে পৃথক ঘটনায় তিন শ্রমিকসহ চার জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন নারী রয়েছেন ৷

এদের মধ্যে হাসিনা বেগম (৩২) ৫ মার্চ শনিবার কর্মস্থলে গিয়ে ফেরেননি ৷ ৬ মার্চ রবিবার সকালে তার লাশ পাওয়া যায় ৷

৬ মার্চ রবিবার ট্রাকচাপায় নিহত হন কারখানা শ্রমিক মামুন অর রশিদ (৩০), স্পিনিং মিলে ওড়না জড়িয়ে মারা যান নারী শ্রমিক মাহমুদা আক্তার (১৯) এবং পিকআপ চাপায় নিহত হন সিরাজুল ইসলাম সিরু (৫৫)৷

জয়দেবপুর থানার এসআই রুহুল আমিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামের আব্দুস সাত্তারে স্ত্রী হাসিনা বেগম গাজীপুর সিটি করপোরেশনের বাড়িয়ালি এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন ৷

পরিবারের বরাত দিয়ে এসআই রুহুল আমিন বলেন, শনিবার সকালে তিনি কাজ করতে কারখানার উদ্দেশ্যে বের হন ৷ কিন্তু রাতে বাড়ি ফেরেননি ৷

রবিবার সকালে তার স্বামী কারখানায় গিয়ে জানতে পারেন শনিবার সন্ধ্যায় ছুটির পর তিনি কারখানা থেকে বের হয়ে গেছেন ৷

পরে খোঁজাখুজির এক পর্যায়ে ভাড়া বাড়ির কিছু দূরে রাস্তার পাশে একটি ক্ষেতে তার গলায় ওড়না পেঁচানো লাশ পাওয়া যায় ৷

পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই রুহুল ৷

নিহতের গলায় কালচে দাগ রয়েছে ৷ শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৷

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মুক্তি মাহমুদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ৬ মার্চ রবিবার ভোরে কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় ট্রাক চাপায় নিহত হন ফার ঈস্ট কারখানার শ্রমিক মামুন ৷

মামুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে ৷ তিনি কালিয়াকৈরের চন্দ্রা এলাকার আজগর আলীর বাসায় ভাড়া থাকতেন ৷

৬ মার্চ রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাকে হানিফ স্পিনিং মিলে কাজ করার সময় মেশিনে ওড়না জড়িয়ে নিহত হন নারী শ্রমিক মাহমুদা আক্তার ৷

তিনি রংপুরের কাউনিয়া উপজেলার রাজিবপুরের আপেল মিয়ার স্ত্রী ৷ তারা কালিয়াকৈরের রাখালিয়ারচালা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ৷

কারখানার ব্যবস্থাপক মো. শামিম হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, রবিবার সকাল ৬টার দিকে কাজে যোগ দেন মাহমুদা ৷ সকাল সাড়ে ৬টার দিকে ববিনে সুতা পেঁচানোর মেশিনে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে যায় ৷

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্‍সক তাকে মৃত ঘোষণা করেন ৷

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. রাশিদুল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ৬ মার্চ রবিবার সকাল ৯টার দিকে শ্রীপুরের বরমী বাজারে পিকআপ চাপায় নিহত হন সিরাজুল ইসলাম সিরু ৷

এলাকাবাসী পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি ৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)