রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কোন অবস্থাতেই ধানের শীষের ক্ষতি করা যাবেনা - হান্নান শাহ
কোন অবস্থাতেই ধানের শীষের ক্ষতি করা যাবেনা - হান্নান শাহ

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.০০মিঃ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, কোন অবস্থাতেই ধানের শীষের ক্ষতি করা যাবেনা ৷ আসন্ন ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবেন ৷ নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঘটিয়ে বিভাজন তৈরি করবেন না ৷
৫ মার্চ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের মহরাবহ এলাকায় এক সামাজিক অনুষ্ঠানে ওই মনত্মব্য করেন ৷
তিনি আরো বলেন, বিগত দিনের নির্বাচন গুলোতে আওয়ামীলীগ সরকার কতটা জোর জবরদস্থি করেছে এটা সবাই জানে ৷ ১০টা হোন্ডা আর ২০টা গুন্ডা নিয়ে ভোট কেন্দ্র দখল করে ৷ পুলিশ বাধা দেয়না ৷ বরং সহযোগিতা করে৷ বর্তমান সরকার আমাদের বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে ৷ কিন্তু পারেনি, কারণ আমাদের আসল শক্তি তৃনমূলে ৷ সরকার যতই নির্যাতন করুক তৃণমূল থেকে বিএনপি মুছে দিতে পারবেনা ৷ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মান্নানকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে ৷ ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যা খুশি তাই করেছে ৷ এত কিছুর পরও আমরা নির্বাচনে অংশগ্রহন করি তার ২টি কারন ৷ এক নির্বাচনে প্রচারণার জন্য হলেও আমরা স্বাধীন ভাবে বাইরে বেড়োতে পারি ৷ দুই এ সরকারকে যদি সব ছেড়ে দেই তাহলে সবকিছু নির্বিচারে শাসন করবে ৷
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক চেয়ারম্যান আ. কাদের, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ, বিএনপি নেতা এবাদত হোসেন প্রমুখ ৷





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা