শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ হলে সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পরবে : টিপু
ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ হলে সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পরবে : টিপু
সংবাদ বিজ্ঞপ্তি :: ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি ঘোষণা প্রত্যাহার সহ ৪ দফা দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর প্রধান উপদেষ্টা আবু হাসান টিপু বলেছেন করোনা মহামারি ও টানা লকডাউনে কর্মহীন ও ছাঁটাই হয়ে নানা পেশা হতে ইতোমধ্যে দেশে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্রসীমার নিচে নেমে এসেছেন। ঐসকল কর্মহীন ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার কিংবা মালিক কেউ শ্রেণি দাঁড়াননি। তার উপরে এই অসময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সারাদেশে কর্মরত প্রায় ৫০ লাখ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান- ইজিবাইক চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত কোন ক্রমেই বরদাস্ত করা যায় না। কেননা এই ৫০ লাখ চালকের সঙ্গে কম করে হলেও আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত।
ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার, নিরাপদ ব্রেক পদ্ধতি ও গতি নিশ্চিত করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের দ্রুত লাইসেন্স প্রদান এবং পুলিশি হয়রানি, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করাসহ ৪ দফা দাবীতে আজ ১৭ জুলাই শনিবার বিকেলে চাষাঢ়াস্থ প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আবু হাসান টিপু বলেন স্থানীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের যান্ত্রিক ত্রুটি থাকলে সরকারের উচিত কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের লাইসেন্স প্রদান করা। সেটা না করে কায়েমি স্বার্থের চাপে ব্যাটারিচালিত রিক্সা ও ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক ফলাফল তৈরি করবে।
মানবন্ধনে সভাপতিত্বকালে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর আহবায়ক এড. সুমন মিয়া বলেন সরকার আজ ভাত দেয়ার মুরোদ নেই কিল দেয়ার গোঁসাই-এ পরিণত হয়েছেন। করোনার এই মহামারিতে গরীব মানুষের জন্য খেয়ে পরে বেঁচে থাকার জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগতো নেয়ইনি বরং আত্মকর্মস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহকারী মনুষগুলোকে কর্মহীন করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি অবিলম্বে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি ঘোষণা প্রত্যাহার সহ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ঘোষিত ৪ দফা অবিলম্বে বাস্তবায়নের জোর দাবী করেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ-এর উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহমুদ হোসেন, সহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সামসুল আলম, সুরুজ আলী মাতুব্বর, মোক্তার হোসেন ও খোকন রাজ প্রমূখ।





নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন