শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে ক্রেতা নেই পশুর হাটে, দুশ্চিন্তায় ব্যাপারিরা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে ক্রেতা নেই পশুর হাটে, দুশ্চিন্তায় ব্যাপারিরা
শনিবার ● ১৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ক্রেতা নেই পশুর হাটে, দুশ্চিন্তায় ব্যাপারিরা

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম। ষ্টাফ রিপোর্টার :: করোনার কঠোর বিধি নিষেধ উঠিয়ে নেয়ার পর, ঈদুল আজহকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে নিয়মিত বসছে একাধিক কোরবানির পশুর হাট। স্থায়ী চারটি হাটের পাশাপাশি এ বছর অস্থায়ী ইজারা দেয়া হয়েছে আরও ছয়টি হাটের। এসব হাটে কোরবানির পশু তুলছেন খামারি ও ব্যাপারীরা। ঈদের আর মাত্র চারদিন বাকি, তবুও জমছেনা কোন পশুর হাট। ক্রেতাশূণ্য হাটে নির্বাক বসে থাকতে দেখা গেছে ব্যবসায়ীদের। জানা যায়, উপজেলায় চারটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি এবার ইজারা দেয়া হয়েছে অস্থায়ী আরও ছয়টি হাটের।
এ ছাড়াও বিভিন্ন উন্মুক্ত স্থানে (স্কুল মাঠ, রাস্তার পাশে ও বাড়ির সামনে) হাসিল ও টোল ছাড়া স্বাস্থ্যবিধি মেনে কোরবারি পশু ক্রয়-বিক্রয়ের বিশেষ নিদের্শনা দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়াও পশু বেচা-কেনায় অনলাইন প্ল্যাটর্ফম চালু করেছে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর। নির্ধারিত অনলাইন প্ল্যাটর্ফম ছাড়াও সোস্যাল মিডিয়ায় পশুর ছবি সম্বলিত বিজ্ঞাপন দিচ্ছেন বিক্রেতারা। এতে করে মাঠের চেয়ে কেনা-বেচা বেড়েছে অনলাইনে।
গেল শুক্রবার (১৬ জুলাই) সরেজমিন বিশ্বনাথ-নাজিরবাজার পশুর হাট ঘুরে দেখা যায়, হাটে বিভিন্ন রকম ও মূল্যের দেশীয় জাতের কোরবানির গরু-ছাগল এনেছেন ব্যাপারিরা। প্রায় হাজার খানেক পশু নিয়ে শুরু হয় হাট। দীর্ঘ সময়ে বিক্রি হয় মাত্র ৩০-৩৫টি পশু। হাট শেষে অনেকটা হতাশা নিয়ে ফিরেছেন বিক্রেতারা।
হাটে ছিলনা স্বাস্থ্যবিধির বালাই। অধিকাংশই পড়েননি মাস্ক। বাজারে ক্রেতা কম থাকলেও উৎসুক মানুষের বিচরণ ছিল বেশি।
ব্যাপারিদের সাথে কথা হলে তারা জানান, এবারে ঈদকে সামনে রেখে বেশিরর ভাগ খামারি দেশীয় জাতের গরু পালন করেছেন। অনেক কৃষক পরিবার ঈদের বিক্রি করে দু’পয়সা মনাফার আশায় সারা বছরই লালন-পালন করেছেন ১-২টি করে গবাদি পশু।
কিন্তু এবারে উপজেলায় চাহিদার তুলনায় বেশি পশু রয়েছে। সে অনুপাতে ক্রেতা একেবারেই অপ্রতুল। এ অবস্থায় গরু বিক্রি করা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবদুস শহীদ বলেন, এ বছর পরিস্থিতি অনুকূলে না থাকায়, অনলাইনে পশু
বেচাকেনার উদ্যোগ নেয়া হয়েছে। খোলা হয়েছে ‘অনলাইন কোরবানির পশুর হাট’ নামের ফেসবুক পেজ। এর মাধ্যম বিকি-কিনিও হচ্ছে ভালো। তবে, সামনের দিনে হয়তো মাঠেও জমবে পশুর হাট।

বিশ্বনাথে নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের হাইস্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠানের পাশে নির্মানাধীন ইউনিয়ন পরিষদ নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। বেশ কিছুদিন ধরে ইউনিয়ন অফিস ও হাইস্কুলের পার্শ্ব দিয়ে প্রবাহমান বাসিয়া নদীর পশ্চিম তীরে নদী ভাঙ্গন শুরু হয়। এ দুটি প্রতিষ্ঠান ও পাকা সড়ক রক্ষায় বাঁশ ও বালুর বস্তা দিয়ে নদী ভাঙ্গণ রোধ করার চেষ্টা করা হয়। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি ও বন্যার পানির তোড়ে ইউনিয়ন অফিসের দক্ষিনাংশে পাকা রাস্তার কিছু অংশ ভেঙ্গে যায়। স্কুলের গেইটের সামনের মোড়ে গাছ ও লতা-পাতা থাকায় তেমন ভাঙ্গন না হলেও পানি কমার সাথে সাথে নদীর তীরের পাকা রাস্তাটি ব্যাপক ভাঙ্গন দেখা দিতে পারে। পাকা রাস্তা বা নদীর তীর ভাঙ্গলে বিদ্যালয়ের গেইট, পাকারাস্তাসহ কয়েকটি দোকানেরও ক্ষতি হতে পারে।
এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরে একটু একটু করে নদী ভাঙ্গন শুরু হওয়ায় পাকা রাস্তার নিচের মাটি সরে যাচ্ছে। যেকোন সময় বড় রকমের ভাঙ্গন দেখা দিতে পারে। তাই জরুরী ভিত্তিতে ব্রীজের মূখ থেকে ইউনিয়ন অফিসের দক্ষিণের বাড়ী পর্যন্ত নদীর তীরে গার্ড ওয়াল দেয়া একান্ত জরুরী।
এদিকে, স্থানীয় বাগিছা বাজার থেকে কাইয়াকাইর বাজার পর্যন্ত পাকা রাস্তাটি বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা দিয়ে যান চলাচল করতে পারছে না। রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না মর্মে এলাকাবাসী অভিযোগ করেছেন।
দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ জানান, নদী ভাঙ্গনের হাত থেকে রাস্তা ও ইউনিয়ন অফিস-হাইস্কুল রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে কিছু কাজ করেছি। এখানে একটি প্রকল্প করে সরকারিভাবে নদী ভাঙ্গন রোধ করা একান্ত আবশ্যক।

ইলিয়াস আলীর সন্ধানে দোয়া মাহফিল

বিশ্বনাথ :: সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সন্ধানে আজ ১৭ জুলাই শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি’র উদ্যোগে মাদানিয়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম ছমির।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) জালাল উদ্দিন, সদস্য লিলু মিয়া, বসির আহমদ, প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপি’র সদস্য আহমেদ নুর উদ্দিন, ফরিদ মিয়া, বিশ্বনাথ যুবদলের আহবায়ক সুরমান খান, যুগ্ম আহবায়ক মুসলিম আলী, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, সদস্য ওয়াসিম আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক আলম খান, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল আহমদ রেজা, সদস্য জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে শেখ ফাউন্ডেশনের উদ্যোগে মহামারী করোনার কারণে কর্মহীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব অসহায় মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (১৬ই জুলাই) শুক্রবার বাদ জুম’য়া কামাল পুর শেখ আব্দুল মুত্তালিবের বাড়ীতে অনুষ্ঠিত হয়।
কামাল পুর সহ আশপাশ গ্রামের প্রায় ১২০ টি হত দরিদ্র পরিবারের মাঝে প্রায় লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার শেখ আব্দুরব।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন,মহামারী করোনার কারণে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়েগেছে। নিম্ন আয়ের মানুষ অভাব অনুটনে,অনাহারে জীবন যাপন করছে।এই সংকটময় মুহুর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী,বিত্তবান ও সামর্থবানদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,হাজী শেখ ইসহাক আলী, শেখ আব্দুল জব্বার, শেখ হুশিয়ার আলী, শেখ খালেদ আহমদ, শেখ জাহাঙ্গীর আলম, শেখ আব্দুল করিম, শেখ কামাল আহমদ, শেখ গৌছ আলী, শেখ ছায়াদ আলী, মো: রাসেল আলী, শেখ জাকের, শেখ ইউসুফ, শেখ মাহবুব, শেখ সামাদ, শেখ সালমান আহমদ, শেখ মাহফুজ, শেখ আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)