শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে চুরি হওয়া ৬ টি মোবাইল ফোনসহ আটক-২
ঘোড়াঘাটে চুরি হওয়া ৬ টি মোবাইল ফোনসহ আটক-২
মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে দোকান থেকে চুরি হওয়া ৬ টি মোবাইল ফোনসহ দুইজন কে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
জানাযায়, বিগত ২৫ জুন রাতের কোন এক সময় রাণীগঞ্জ বাজারে অনিক টেলিকম হতে বিভিন্ন ব্র্যান্ডের ১৯ টি ফোন চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা। এ ঘটনায় দোকান মালিক সাইফুল ইসলাম সরকার বাদি হয়ে অজ্ঞাত নামাদের আসামী করে একটি চুরির মামলা দায়ের করলে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে চুরির ঘটনার সাথে জড়িত দুইজন কে আটক করে।
আটককৃতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর এলাকার আব্দুল হাকিমের ছেলে আলামিন বাটুল (৩২) ও অপরজন ঠাকুরদাস লক্ষীপুরের মৃত ছফিরুদ্দিন এর ছেলে মেহেদী হাসান (৪৮)।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত দুই জন কে আটক করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৬ টি ফোন উদ্ধার করা হয়েছে। আজ ১৭ জুলাই শনিবার মোবাইল চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘোড়াঘাট প্রতিনিধি





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা