শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়ান
প্রথম পাতা » আন্তর্জাতিক » সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়ান
শনিবার ● ১৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়ান

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: সমাজতান্ত্রিক কিউবার বিপ্লবী সরকার ও জনগণের সাথে সংহতি জানিয়ে এবং স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক মানবাধিকার রক্ষার রোল মডেল সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ ১৭ জুলাই ২০২১ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড বাচ্চু ভূইয়া, বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড নাঈমা খালেদা মনিকা। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
সমাবেশে বক্তাগণ বলেন, ১৯৫৯ সালের সফল বিপ্লবের পর গত ৬০ বছরে কিউবা গোটা দুনিয়ার সামনে স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক মানবাধিকার রক্ষার একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত ৬০ বছর ধরে প্রতিবিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক কিউবাকে ধ্বংস করার জন্য ও তাদের নেতা কমরেড ফিদেল ক্যাস্ট্রোকে হত্যার জন্য ৬৩৮ বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বাংলদেশের মুক্তিযুদ্ধের সমর্থনকারী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কিউবা সরকার ও জনগণের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
বক্তাগণ বলেন, কিউবা একমাত্র দেশ যে দেশের নাগরিকদের প্রস্তাব দেয়া হয়েছিল যারাই যুক্তরাষ্ট্রে যাবে তাদেরকে নাগরিত্ব দেয়া হবে। কিন্তু দুই একজন মাদক কারবারী, দুষ্কৃতিকারী ছাড়া কোন কিউবান ঐ প্রস্তাবে সাড়া দেয়নি। ৬০ বছর ধরে অন্যায় অবরোধ জারি রেখে চরম অর্থনৈতিক সংকটেও সমাজতন্ত্রের বিরুদ্ধে পুঁজিবাদী অভিমুখী করতে পারেনি কিউবানদেরকে। কিউবার বিপ্লবী জনগণ সমাজতন্ত্রের হীরা ফেলে পুঁজিবাদের কাঁচ হাতে তুলে নিয়ে ভিখিরি হতে চায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র ৯০ মাইল দূরে সাম্রাজ্যবাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সমাজতান্ত্রিক কিউবা মাথা উচু করে দাঁড়িয়ে আছে।
বক্তাগণ বলেন, ১৯৫৯ সালে বিপ্লবের পর সাম্রাজ্যবাদের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র তার নাকের ডগায় শ্রমিক শ্রেণির রাষ্ট্র মেনে নিতে পারেনি। শুরু হয় একের পর এক ষড়যন্ত্র, কর্পোরেট মিডিয়ার প্রোপাগান্ডা। এতেও কাজ না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট কেনেডির অনুমতি নিয়ে সিআইএ কিউবা থেকে পালিয়ে আসা মাদক কারবারী, জুয়ারী, ক্রিমিনালদের সামরিক প্রশিক্ষণ দিয়ে প্রতিবিপ্লব ঘটিয়ে ফিদেল ক্যাস্ট্রোকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। সে লক্ষ্যে ১৯৬১ সালের ১৭ এপ্রিল ১৫০০ জন কিউবান ক্রিমিনালকে সামরিক প্রশিক্ষণ দিয়ে বিপুল পরিমাণ মার্শেনারী ও উচ্চ প্রশিক্ষিত শতাধিক মার্কিন সামরিক ও সিআইএ এর সম্মিলিত বাহিনী ১৬টি বি-২৬ বোমারু বিমান, ৮টি সি-৪৬ ও ৬টি সি-৫৪ পরিবহন বিমান এবং ৫টি বড় সাপ্লাই জাহাজে করে প্রচুর ট্যাংক, আর্টিলারী ট্র্রাক, গোলাবারুদ নিয়ে শুরু হয় ইধু ড়ভ চরমং অভিযান। কিউবার পিপলস আর্মি এবং কিউবার বিপ্লবী জনতার প্রবল প্রতিরোধ প্রতিবিপ্লবী ষড়যন্ত্র প্রতিরোধ করে। ১৭-১৯ এপ্রিল ১৯৬১ মাত্র তিন দিনে অভিযান ইধু ড়ভ চরমং সমাপ্তি ঘটে দখলদার বাহিনীর চরম পরাজয়ের মাধ্যমে। এতে শতাধিক দখলদার নিহত হয়, ৩০০ জন আহত হয় এবং ১২০০ জন আটক হয়। মার্কিন বাহিনীরও ৪ জন নিহত হয় এবং অর্ধশত এজেন্ট আটক হয়। মার্কিন বাহিনীর ৭টি বোমারু বিমান, ২টি জাহাজ সবগুলো ট্যাংক ধ্বংস হয় এবং বাকী সকল অস্ত্রশস্ত্র কিউবান বাহিনীর হস্তগত হয়। আটকৃতদের প্রায় বেশিরভাগ আটক হয় কিউবান জনগণের হাতে।
বক্তাগণ বলেন, ৬০ বছর পরে এবারেও মার্কিন চক্রান্ত ব্যর্থ করতে লাখো কিউবান সে দেশের প্রেসিডেন্ট দানিয়েল কানেজের আহ্বানে রাস্তায় নেমেছে। আশা করি ইধু ড়ভ চরমং এর মতোই কিউবার বিপ্লবী জনগণ সকল ষড়যন্ত্র চক্রান্ত প্রতিবিপ্লবী অপতৎপরতা প্রতিহ করে কিউবার বিপ্লব ও সমাজতান্ত্রকে রক্ষা করবে।
বক্তাগণ বলেন, কিউবা সরকার করোনা মহামারীতে নিজের দেশের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্য কেউ সাড়া না দিলেও ইতালী, ফ্রান্সসহ ২৭টি দেশে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী পাঠিয়ে বিশ্ব মানবতাকে রক্ষা করেছে। ভ্যাকসিন বাণিজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে ৫টি টিকা আবিষ্কার করেছে। কিউবার সমাজতান্ত্রিক ব্যবস্থা কিউবার জনগণের পূর্ণ সমর্থন ও সহযোগিতা নিয়ে দাঁড়িয়ে আছে। মার্কিন সাম্রাজ্যবাদসহ কোন বহিঃশক্তি কিউবাকে ধ্বংস করতে পারবে না বলেও বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।
বক্তাগণ কিউবার সমাজতান্ত্রিক ব্যবস্থা ও সরকার এর পাশে বাংলাদেশসহ বিশ্ববাসীকে সংহতি জানিয়ে দাঁড়ানোর আহ্বান জানান।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ