শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
শনিবার ● ২৪ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত-গাজী মো.গিয়াস উদ্দিন বশির।গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে পরকিয়াপ্রেমে বাধা দেয়ায় সানজিদা আক্তার (২১) নামে এক গৃহবধুকে শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । আর এ অভিযোগ খোদ স্বামী এনামুল হক ডাকুয়া (২৮) এর বিরুদ্ধে । গত বৃহস্পতিবার সদর উপজেলার নৈকাঠি গ্রামে এ ঘটনা ঘটে । ওই দিন দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে । ময়না তদন্তের পর লাশ নিহতের গ্রামের বাড়ি নলছিটির রানাপাশায় দাফন করা হয় । এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে । অপমৃত্যু মামলা নং ১৪ তারিখ ২২/০৭/২১ ।
নিহত গৃহবধু সানজিদা আক্তার মিমের বড় ভাই মেহেদী হাসান ও চাচা আফজাল হোসেন অভিযোগ করে জানান, এক বছর আগে ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামের মৃত নুর মোহাম্মদ ডাকুয়ার ছোট ছেলে এনামুল হক ডাকুয়ার সাথে নলছিটির রানাপাশার শাহ আলম হাওলাদারের একমাত্র মেয়ে সানজিদা আক্তার মিমের বিবাহ হয় । বিবাহের পরপরই সানজিদা বুঝতে পারে তার স্বামী এনামুলের সাথে বড় ভাই সবুজের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে । বিষয়টি নিয়ে একাধিকবার স্বামীর সাথে ঝগড়া-ঝাটি হয় এবং সানজিদা রাগ করে বাবার বাড়ি চলে যায়, আবার কিছুদিন পর এনামুল তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে । গত বৃহস্পতিবার দুপুর ১২.১০ মিনিটের সময় এনামুল ফোন করে সানজিদার ভাই মেহেদী হাসানকে জানায় যে “ আপনার বোন অসুস্থ্য , আপনারা চলে আসেন ” ১৫ মিনিট পর এনামুল আবার জানায় “ আপনার বোন মারা গেছে ”। মেহেদী হাসান সাংবাদিকদের জানান, “ আমার ভগ্নিপতি এনামুলের ফোন পেয়ে দুপুর দুইটার সময় আমি ও আমার চাচা নৈকাঠি গ্রামে আমার বোনের বাড়ি পৌছে দেখতে পাই আমার বোনকে বসত ঘরের খাটের ওপর মৃত অবস্থায় শুইয়ে রাখা হয়েছে ”। “ আমার বোনের শরীরের কোমরের ওপরের অংশ সহ বিভিন্ন স্থানে নির্যাতনের কাল দাগ রয়েছে, আমার ভগ্নিপতি আমাকে জানায় আমার বোন গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে ”। নিহত সানজিদার চাচা আফজাল হোসেন অভিযোগ করেন, আমার ধারণা আমার ভাতিজিকে গলাটিপে বা অন্যকোন উপায়ে শ্বাষ রোধ করে হত্যা করে, আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। স্ত্রীর জানাজা নামাজে এনামুল উপস্থিত ছিল না, সে পালিয়ে বেড়াচ্ছে। আশা করি পোস্টমর্টেম রিপোর্টে আসল ঘটনা বেড়িয়ে আসবে । পোস্টমর্টেম রিপোর্ট আসলে এবং আদালত খুললে আমরা এনামুল এবং তার বড়ভাইর স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবো । অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা এস.আই অচিন্ত কুমার পাল বলেন, গৃহবধু সানজিদা আক্তারের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বিধায় অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ পোস্টমর্টেম করা হয়েছে । ময়নাতদন্ত রিপোর্টে শ্বাষরোধের বিষয়টি আসলে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে । এ ব্যাপারে অভিযুক্ত এনামুল হোসেন ডাকুয়ার বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত ০১৮৭০৩৮৯১৮১ এবং ০১৩১৭৮৭৮৭৩৪ নম্বরে একাধিকবার কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায় ।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)