শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুই ভুয়া পুলিশ গ্রেপ্তার
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুই ভুয়া পুলিশ গ্রেপ্তার
মঙ্গলবার ● ৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে দুই ভুয়া পুলিশ গ্রেপ্তার

ছবি : সংবাদ সংক্রান্ত-নাজমুল হক নাহিদ।নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পুলিশের ডিএসবি পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

আজ ৩ আগস্ট মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত আশরাফুল আলীর ছেলে প্রতারক মোনায়েম হোসেন সবিজ (৩৪) ও নওগাঁ সদর উপজেলার পূর্ব পাহাড়পুর গ্রামের আসলাম মন্ডলের ছেলে রতন আলী (৩০) ।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকালে মোনায়েম হোসেন সজিব ও রতন উপজেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে বসে মোবাইল ফোনে গেম খেলা যুবকদের ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছে থেকে টাকা আদায় করে এবং পরে বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আজাদের মুদির দোকানের সামনে মটরসাইকেল থামিয়ে পুলিশের ডিএসবি পরিচয় দেয় এবং চলমান লোকডাউনের মধ্যে দোকান খোলা রাখার জন্য তাকে জেল-জরিমানার ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। কথপকথনের এক পর্যায়ে তার কাছে থেকে জোর পূর্বক ১ হাজার টাকা আদায় করে। বিষয়টি আজাদের সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় আত্রাই থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে। এবং তাদের কাছে থেকে ১টি হিরো হ্যাং মটরসাইকেল, ৭টি মোবাইল ফোন, ১টি টিপ চাকু, ১টি পুলিশ স্টিক, ১টি পুলিশ লেখা ম্যানিব্যাগ, ১টি পুলিশ লেখা চাবির রিং ও ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মোনায়েম হোসেন সজিব ও রতনের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এবং তাদের দুজনকে মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)