রবিবার ● ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » কমলছড়িতে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত অর্থ বিতরণ
কমলছড়িতে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত অর্থ বিতরণ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের কমলছড়ি ইউনিয়নে করোনায় কর্মহীন অসহায়, হত-দরিদ্র ২৫০পরিবারের মাঝে ১হাজার টাকা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদত্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার ৮ আগস্ট বেলা সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বৈশ্বিক মহামারি করোনায় উপার্জন হারা কর্মহীনদের মাঝে এ অর্থ প্রদান করা হয়।
এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিয়াসাদ উদ্দিন।
২নং কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাউপ্রু মারমা, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সুপর্ণা চাকমা, দীপ্তি রানী, ৫নং ওয়ার্ড মেম্বার আবু তালেব ও ৯নং ওয়ার্ড মেম্বার সুচিন চাকমা প্রমূখ।
সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিয়াসাদ উদ্দিন জানান, করোনায় অনেক পরিবারে উপার্জন করার মানুষটি কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্যের সমস্যা হচ্ছে। কোন পরিবারে খাদ্য নেই এমন খবর পেলেই সেখানে খাবার পৌছে দেয়া হচ্ছে। এবার নগদ অর্থ দেয়া হলো।
নগদ অর্থ পাওয়া অসহায় পরিবারের সদস্যরা জানান, আমাদের পরিবারে আয় করার মত কেউ নাই। আমাদের সমস্যার কথা শুনে ইউএনও মাহফুজা মতিন চেয়ারম্যানের মাধ্যমে এর আগে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এবার নগদ অর্থ পেলাম। তারা প্রধানমন্ত্রী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১