শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » ঢাকা » গুম হওয়া ব্যক্তিদের তথ্য প্রদানের বিষয়টি উপেক্ষা সরকারের দায়িত্বশীলতার পরিচয় নয়
প্রথম পাতা » ঢাকা » গুম হওয়া ব্যক্তিদের তথ্য প্রদানের বিষয়টি উপেক্ষা সরকারের দায়িত্বশীলতার পরিচয় নয়
শনিবার ● ১৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুম হওয়া ব্যক্তিদের তথ্য প্রদানের বিষয়টি উপেক্ষা সরকারের দায়িত্বশীলতার পরিচয় নয়

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে গুম হওয়া ৩৪ জন ব্যক্তি সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছে যেসব তথ্য জানতে চেয়েছে তাকে উপেক্ষা করার কোন অবকাশ নেই। গুম হওয়া এসব হতভাগ্য ব্যক্তির তথ্য জানাতে অস্বীকৃতি বা পুরো বিষয়টি এড়িয়ে যাওয়া মানবাধিকার ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের রাজনৈতিক অংগিকার ও দায়িত্বের পরিপন্থী।
বিবৃতিতে তিনি এই ব্যাপারে গতকাল পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, অন্য দেশের গুমের উদাহরণ দিয়ে বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনাবলীকে পাত্তা না দেওয়া একে পরোক্ষ অনুমোদন দেবার সামিল, এসব বিষয়কে হালকা করে দেখা সরকারের দায়িত্বহীনতার ও বহিঃপ্রকাশ।
তিনি উল্লেখ করেন , দেশের মানবাধিকার সংস্থাসমূহের তথ্য অনুযায়ী গত ক’বছরে দেশে পাঁচ শতাধিক গুমের ঘটনা সংঘটিত হয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী এসব গুমের ঘটনার এক বড় অংশের সাথে সরকারের বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতার খবর ও নানাভাবে প্রকাশিত হয়েছে। তাছাড়া সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণেও গুমের ঘটনা সংঘটিত হচ্ছে।তিনি বলেন, যে কারণেই গুমের ঘটনা ঘটুক না কেন গুম হওয়া ব্যক্তিকে উদ্ধার করা ও সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য। তিনি বলেন, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা কি বললো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার হিসাবে নিজ দেশের গুম হওয়া বা অপহরণের শিকার হওয়া প্রত্যেক নাগরিককে উদ্ধার করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা।তিনি বলেন,গুমের সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুম - অপহরণ পুরোপুরি বন্ধ করা।
তিনি বলেন , সরকারের নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশে গুমের ঘটনা নগন্য মনে হতে পারে, কিন্তু গুম হওয়া পরিবারের কাছে ঐ একজন ব্যক্তিই সবকিছু।
বিবৃতিতে তিনি আশা করেন যে,সরকার জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে গুম সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করে নিজেদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা প্রমাণ করবেন এবং সর্বোপরি গুম ও অপহরণের শিকার সকল নাগরিকদের উদ্ধার করতে সর্বাত্বক প্রচেষ্টা গ্রহণ করবেন। পাশাপাশি এসব মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবেন।





ঢাকা এর আরও খবর

এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)