শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গফরগাঁওয়ে মুদি দোকানি গ্রেফতার
প্রথম পাতা » ময়মনসিংহ » প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গফরগাঁওয়ে মুদি দোকানি গ্রেফতার
শনিবার ● ২১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গফরগাঁওয়ে মুদি দোকানি গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁওয়ে দোকানে সওদা কিনতে যাওয়া এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী মুদি দোকানী রতন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার ২১ আগষ্ট বিকেলে এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর মা সাবিনা আক্তার গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গফরগাঁওয়ে শিববাড়ি বাজার থেকে অভিযুক্ত রতন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এর আগে শুক্রবার (২০ আগষ্ট) সকালে গফরগাঁও উপজেলার উথুরী গ্রামে অভিযুক্তের মুদি দোকানে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রতন মিয়া উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মৃত সূর্যত আলীর ছেলে। রতন মিয়া স্থানীয় শিববাড়ি বাজারে মুদি দোকান দিয়ে ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের রতন মিয়া স্থানীয় শিববাড়ি বাজারে মুদি দোকান দিয়ে ব্যবসা করেন। শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরী রতন মিয়ার দোকানে সওদা কিনতে যায়। এ সময় রতন মিয়া কিশোরীকে একা পেয়ে ভেতর নিয়ে দোকানের সাটার বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ি ফিরে ইশারায় ধর্ষণের বিষয়টি স্বজনদের জানায়। পরে শনিবার বিকেলে থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিবন্ধী কিশোরী পুলিশকে আঙ্গুলের ইশারায় বিষয়টি বুঝানোর পাশাপাশি অভিযুক্তকে সনাক্ত করলে পুলিশ রতন মিয়াকে আটক থানায় নিয়ে যায়।

এদিকে পুলিশের হাতে আটক রতন মিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। কেউ হয়তো শত্রুতা করে মেয়েটিকে আমাকে দেখাতে শিখিয়ে দিয়েছে।’

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার এ ব্যাপারে বলেন, ‘অভিযোগ দায়ের পর পরেই আসামীকে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আগামীকাল রবিবার (২২ আগষ্ট) ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্ধীর জন্য ময়মনসিংহের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।’





আর্কাইভ