শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে
প্রথম পাতা » সকল বিভাগ » আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে

--- স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে দিন দিন বাড়ছে আত্মহত্যার প্রবণতা। তুচ্ছ কারণ, প্রেম ও পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছেন হতাশাগ্রস্ত মানুষ। এ তালিকায় শুধু বড়রা নয়, আছে শিশু-কিশোরাও। পুলিশের তথ্য বলছে, চলতি মাসের মাত্র ১৩ দিনের ব্যবধানে ৬ টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বর্তমানে তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। মাদক, প্রেমে ব্যর্থতা, পারিবারিক কলহ, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে তরুণ-তরুণীরা বেশি হারে আত্মহত্যা করছেন।

আবার কেউ কেউ চালিয়েছেন আত্মহননের ব্যর্থ চেষ্টা। হঠাৎ করে এমন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছেন সচেতন মহল।

পুলিশ সূত্র জানায়, সর্বশেষ গত ১৯ আগস্ট দুপুরে ভাইবোনদের সাখে খাবার নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মায়ের বকুনিতে অভিমানে বিষপান করে ১৬ বছর বয়সী কিশোরী হাফিজা বেগম তানিয়া। সে উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের দিলশাদ মিয়ার মেয়ে।

তাৎক্ষণিক সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে ওখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে দিন ১৮ আগস্ট নিজ শয়ন কক্ষের ছাদে ব্যবহৃত বাঁশের সাথে ওড়না ও পর্দা দিয়ে ফাঁস নেন প্রিয়াংকা দেবনাথ সঞ্জি নামের ২২ বছরের যুবতী। তিনি অলংকারী ইউনিয়নের রামাইচক রহিমপুর গ্রামের নরোত্তম দেবনাথের মেয়ে। ওইদিন সন্ধ্যা রাতে পরিবারের সকলের অগোচরে ফাঁস নেন তিনি।

খবর পেয়ে তার নিথর দেহ উদ্ধার করে ওসমানী মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেনি কেউ।

গত ১৬ তারিখ বিষপানে আত্মহত্যা করেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আবদুল মনাফের স্ত্রী রাফিয়া বেগম (৫০)। পরিবারের দাবী, দীর্ঘদিন ধনে ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ওইদিন দুপুর দেড়টায় পান করেন কীটনাশক।

পরে হাসপাতালে নেয়া হলেও প্রাণ রক্ষা হয়নি তার। ১৩ আগস্ট বড় ভাইয়ের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের শিশু রিয়া বেগম (১৩)। সে গ্রামের আবদুল কাদিরের মেয়ে। ঘটনার দিন বিকেল সাড়ে তিনটায় কীটনাশক পান করে রিয়া। পরে একদিন চিকিৎসা নেয়ার পর হাসপাতালেই মৃত্যুরকোলে ঢলে পড়ে সে।

১২ আগস্ট মধ্যরাতে শয়নকক্ষের জানালার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন একই ইউনিয়নের মান্দারুকা গ্রামের মৃত লুৎফুর রহমান বলাইয়ের ছেলে শামীম আহমদ মাহি (২৭)। পরদিন পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করা হলেও আত্মহনণের কারণ জানা যায়নি।

এর আগে গেল ৫ আগস্ট প্রেমিকার সাথে অভিমান করে বিষপান করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে জিল্লুর রহমান (২১)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও।
‘বাতিঘর’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা বলেন, এর পেছনে দায়ী সামাজিক বৈষম্য, হতাশা, পারিবারিক কলহ, ভার্চুয়াল দুনিয়া ও মাদকের আগ্রাসন।

এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, আত্মহনন শেষ সমাধান নয়। এটি রোধে সচেতনতার বিকল্প নেই। তবে, এ কাজে কেউ প্ররোচনা দিলে তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)