বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » ঢাকা » ঐতিহাসিক ফুলবাড়ী দিবসে শহীদদের স্মরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঐতিহাসিক ফুলবাড়ী দিবসে শহীদদের স্মরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আজ ফুলবাড়ী শহীদ দিবসে ফুলবাড়ী অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সদস্য এ্যাপোলো জামালীসহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। জেলা পর্যায়েও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এই উপলক্ষে পার্টির উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ফুলবাড়ীর কয়লা সম্পদসহ জাতীয় সম্পদ রক্ষায় ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন, সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধসহ প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র বিরোধী সকল আত্মঘাতি প্রকল্প বন্ধ করারও দাবি জানান। তিনি বলেন, উন্নয়নের কথা বলে দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত উপেক্ষা করে মুনাফালোভী কোম্পানীর স্বার্থে জাতীয় সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।
তিনি জাতীয় সম্পদ রক্ষা করে পরিবেশ-প্রতিবেশবান্ধব টেকসই উন্নয়ন কৌশল অবলম্বনেরও আহ্বান জানান। তিনি বলেন, করোনা মহামারী প্রমাণ করেছে যে, বাস্তুতন্ত্র ও পরিবেশ বিনষ্টকারী কথিত উন্নয়ন মানুষের জীবনের অস্তিত্বকেই বিপন্ন করে তুলবে।





চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে