শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, গাইবান্ধা :: অবিলম্বে সকল শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধা জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা শামিম আরা মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব মনজুর আলম মিঠু, ছাত্র নেতা ওয়ারেছ মন্ডল রাঙ্গা, ক্ষুদিরাম স্মৃতি পাঠাগারের সংগঠক মারুফ আকন্দ, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা সাংবাদিক ময়নুল ইসলাম, বিপ্লবী ছাত্রমৈত্রীর জেলা সংগঠক তৌহিদ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, করোনার অযুহাতে প্রায় দুই বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে গোটা শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করেছে ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। অনেক শিক্ষার্থী মানুষিক সমস্যায় ভুগছেন বা হতাশা বাড়ছে। অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেয়ার কারণে শিক্ষার্থীরা পাবজিসহ বিভিন্ন গেমে ঝুঁকে পড়ছে এবং অভিভাবকদেরও আর্থিক ব্যয় বেড়েছে।

বক্তারা আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিশ্চিত করা, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, শিক্ষার্থীদের করোনাকালীন গত এক বছরের বেতন-ফি মওকুফ করার দাবি জানান।

সেইসাথে কিন্ডারগার্টেনসহ অন্যান্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত এক বছরের বেতন-ভাতা সরকারকেই দিতে হবে এবং আর্থিক প্রণোদনা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করার দাবি জানান।





আর্কাইভ