বুধবার ● ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা
বারইয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাট পৌরসভার ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার ৩১ আগষ্ট সকালে পৌরসভা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মেয়র রেজাউল করিম খোকন। বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১০ কোটি ৩৭ লক্ষ টাকা, উন্নয়ন অনুদান ৪৬ কোটি টাকা, মূলধন হিসাব ১ কোটি ৪ লক্ষ টাকা, প্রারম্ভিক জের ২ কোটি ৩১ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকা। সর্বমোট আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকা। ব্যয়ের খাতে ধরা হয়েছে রাজস্ব ব্যয় ১১ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৯৬ লক্ষ টাকা, মূলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লক্ষ ৫০ হাজার টাকার, সমাপনী জের ধরা হয়েছে ১ কোটি ৩০ লক্ষ ৬১ হাজার ৩’শ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্যকালে পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন জানান, ঘোষিত বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে ড্রেনেজ, বাস টার্মিনাল, ময়লা আবর্জনার জন্যে ডাম্পিংসহ বেশ কয়েকটি প্রকল্প।
এছাড়া মিরসরাইয়ের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে পৌরসভায় একটি আধুনিক পৌর অডিটোরিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে মেয়র উল্লেখ করেন।
বারইয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার সচিব সমর কান্তি চাকমা, সহকারী প্রকৌশলী সমর মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মুলকুতের রহমানসহ পৌরসভার ৯ ওয়ার্ড ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।





রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি