শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তার নিয়োগের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র অবস্থান
প্রথম পাতা » গাইবান্ধা » মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তার নিয়োগের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র অবস্থান
রবিবার ● ৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তার নিয়োগের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র অবস্থান

ছবি : সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, গাইবান্ধা :: মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তার নিয়োগের দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচী পালিত হয়। শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। সভা পরিচালনা করেন সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিপিবি’র সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেব প্রমুখ।

বক্তারা বলেন, ক্লিনিক ব্যবসায়ীদের স্বার্থে স্বাস্থ্য ও পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সিন্ডিকেট করে মাতৃসদনে আবাসিক মেডিকেল অফিসার পদটি এক বছরের বেশি সময় ধরে শূণ্য করে রেখেছেন। প্রতিষ্ঠানটি একটি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। রোগীরা চরম হয়রানির শিকার হচ্ছে।

বক্তারা স্বাস্থ্য ও পরিকল্পনা অধিদপ্তরের ডিডি’র অপসারণও দাবি করে বলেন, অবিলম্বে মাতৃসদনে আবাসিক মেডিকেল অফিসার নিয়োগ না দিলে বড় ধরণে কর্মসূচি দেয়া হবে বলেও হুসিয়ারি দেন তারা।

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) গতবছর করোনা সংক্রমণ শুরু হলে লকডাউনের মধ্যে একমাসে কমপক্ষে তিনজন গর্ভবতী মাকে গভীর রাতে মাতৃসদন থেকে বের করে দিলে তারা রাস্তায়, অটো রিক্সায় সন্তান প্রসব করে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে এবং বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসারকে শাস্তিমূলক বদলী করা হয়। সেই থেকে এই প্রতিষ্ঠানে কোন ডাক্তার নেই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)