শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন হচ্ছে রাঙামাটি বিএনপির নতুন কমিটি
প্রথম পাতা » রাঙামাটি » গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন হচ্ছে রাঙামাটি বিএনপির নতুন কমিটি
শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন হচ্ছে রাঙামাটি বিএনপির নতুন কমিটি

---

ষ্টাফ রিপোর্টার :: ৩ অক্টোবর : আগামী ৮ অক্টোবর রাঙামাটি জেলা বিএনপির সম্মেলন ৷ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ সম্মেলনে জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হবে ৷ এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন করা হবে ৷ রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলানায়তনে দুপুর ২টা থেকে সম্মেলন শুরু হবে ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন মহা সচিব মোঃ শাহজাহান, সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান ৷ শুক্রবার সকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয় ৷
নির্বাচনের তফসীল ঘোষনা উপলক্ষে এ সাংবাদিক সম্মেলন আহবান করে জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ৷ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু নাছিরের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি রবীন্দ্র লাল চাকমা, তফাজ্জল হোসেন, রবি দে, সুজিত দেওয়ান ৷ এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জহির আহমদ সওদাগর, যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সাকিল, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর রবিউল আলম রবি ৷  ---

সাংবাদিক সম্মেলনে ঘোষিত তফসীল অনুযায়ী ২ অক্টোবর শুক্রবার বিকেল ৪টা থেকে ৪অক্টোবর সকাল ১০টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ করা যাবে ৷ মনোনয় পত্র দাখিল হবে ৪ অক্টোবর সন্ধ্যা ৭টা পর্যন্ত ৷ ঐ দির রাত ৮টায় মনোনয়ন পত্র বাছাই করা হবে ৷ বাতিলকৃত মনোনয়ন পুনঃবিবেচনার জন্য আপিল গ্রহণ করা হবে ৫ অক্টোবর সকাল ১০টায় এবং নিষ্পত্তি করা হবে ঐ দিন বিকেল ৫টায় ৷ মনোনয় পত্র প্রত্যহারের তারিখ ৬ অক্টোবর ৷ চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৬ অক্টোবর রাত ৮টায় ৷ নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণা মতে এবারে রাঙামাটি বিএনপির নির্বাচনের ভোটার সংখ্য ১৬৭জন ৷
সাংবাদিক সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আবু নাছির বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছেন ৷ তাই দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবার রাঙামাটি বিএনপির জেলা কমিটি গঠন করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৷
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সব প্রস্তুতি নেয়া হয়েছে ৷ তবে সম্মেলনের আগের দিন পর্যন্ত যদি প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে কোন প্রকার সমঝোতা হলেও তা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৷ তিনি বলেন সরকার বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও রাঙামাটি বিএনপি ইতোমধ্যে সব উপজেলা ও নগর শাখায় নতুন কমিটি গঠন সম্পন্ন করেছে ৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাঙামাটি বিএনপি নিয়েও সরকার দল ষড়যন্ত্র করছে ৷ তবে বিএনপির ভেতর থেকে সম্মেলনে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ কঠোর অবস্থান নেয়া হবে বলে জানানো হয় ৷ বক্তব্যে বিএনপির এ নেতা বলেন বিএনপি একটি গণতান্ত্রিক ও বাংলাদেশী জাতীয়তাবাদি আদর্শের দল ৷ সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়কে সাথে নিয়ে বিএনপি রাজনীতি করে ৷ সম্প্রতি পাহাড়ি মুক্ত বিএনপি চাই ব্যানারে একটি মিছিলের নিন্দা জানিয়ে সাংবাদিক সম্মেলনে বলা হয় এটি বিএনপির বিরুদ্ধে একটি ষঢ়যন্ত্র ৷ এর শেখর কোথায় তা খুঁজে বের করা হবে ৷ এদিকে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে রাঙামাটি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক পদ প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহন করেছে দীপেন তালুকদার দীপু ও এডভোকেট মামুনুর রশিদ মামুন । আপলোড : ৩অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় :দুপুর ১.৪৭ মিঃ





রাঙামাটি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ