বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক-হেলপার নিহত
চট্টগ্রামে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক-হেলপার নিহত
![]()
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
আজ বুধবার ৮ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর (বড়কমলদহ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী নিহত হয়েছে।
নিহতরা হলেন (চালক) মাগুরা জেলার শালিকা থানার সীমাখানি গ্রামের মৃত সোবহান বিশ্বাসের ছেলে আতিয়ার বিশ্বাস (৫০) ও তার সহযোগী নীলফামারী জেলার ডিমলা থানার ঘড়ি বাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে (হেলপার) ফরিদুল ইসলাম (২৬)।
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ এলাকায় চট্টগ্রামগামী দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে উল্টে যায়। পিছন থেকে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়।
দূর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান দুইটা উদ্ধার করা হয়েছে এবং মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন