বুধবার ● ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র তীরে নির্মিত হচ্ছে অবৈধ স্থাপনা
বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র তীরে নির্মিত হচ্ছে অবৈধ স্থাপনা

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: (৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.১৫মিঃ) সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরের পুরাণ বাজার এলাকায় বাসিয়া নদী’র তীর দখল করে নির্মিত হচ্ছে ত্রি-তল বিশিষ্ঠ দালান কোঠা ৷ অবৈধ স্থাপনাটি নির্মাণ করছেন রেখা গিফট সেন্টারের সত্ত্বাধিকারী ছাতির মিয়া ৷
উপজেলা প্রশাসনের নাকের ডগায় অবৈধ স্থাপনটি গড়ে উঠে এনিয়ে উপজেলার সর্বত্র চলছে নানান জল্পনা-কল্পনা ৷ দিন দিন বিশ্বনাথে অবৈধ স্থাপনা গড়ে উঠার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ছোট হচ্ছে বাসিয়া নদী ৷ পাশাপাশি বাসা-বাড়ি ও বাজারের ময়লা-আবর্জনা ফেলার কারণেও ভরাট হচ্ছে বাসিয়া ৷ ময়লা-আবর্জনা ফেলার নির্দিস্ট স্থান না থাকার কারণে অনেকটা বাধ্য হয়েই উপজেলাবাসীকে ময়লা-আবর্জনা ফেলতে হচ্ছে নদীতে ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাণ বাজার এলাকায় চলাচলের সড়কে বালু-পাথর রেখে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনাটি নির্মাণ কাজ চলে ৷ স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সড়ক থেকে মালামাল (বালু-পাথর) সরানোর জন্য ছাতির মিয়াকে বললেও তিনি তা না সরিয়ে উল্টো অনেকের উপর বিচার করিয়েছেন বলেও অভিযোগ রয়েছে ৷
এব্যাপারে ছাতির মিয়া বলেন, নিজের মালিকানাধীন ভূমিতে স্থাপনাটি নির্মাণ করছি ৷ তাই এতে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই ৷
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রম্নহুল আমিন বলেন, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা