শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » বিয়ে করা স্ত্রীদের ইরাক পাচার করতেন এটাই ছিল লিটনের পেশা
প্রথম পাতা » অপরাধ » বিয়ে করা স্ত্রীদের ইরাক পাচার করতেন এটাই ছিল লিটনের পেশা
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ে করা স্ত্রীদের ইরাক পাচার করতেন এটাই ছিল লিটনের পেশা

ছবি : সংগৃহীত নিজেকে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালের বড় কর্মকর্তা পরিচয় দিতেন লিটন মিয়া। তারপর বিয়ের প্রস্তাব নিয়ে যেতেন পাত্রীর বাড়ি। বিয়ে করে কিছুদিন সংসার করতেন। আবার অনেক সময় সংসার করতেনও না। বিয়ে করা স্ত্রীকে বিদেশ নেওয়ার নাম করে পাঠাতেন বাগদাদ। তারপর সেই স্ত্রীকে বিক্রি করে দিতেন। এটাই ছিল লিটনের এক ধরনের পেশা। এভাবে পাঁচ স্ত্রীকে পাচার করেন তিনি। ষষ্ঠ বিয়ের পর পাচারের আগেই আরেক সহযোগীকে নিয়ে ধরা পড়েন।
অভিনব কায়দায় নারী পাচারের অভিযোগে তাকে আটক করেছে আইন প্রয়োগকারী সংস্থা র‌্যাব। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মিডিয়ার সামনে তুলে ধরেন লিটন সিন্ডিকেটের কান্ড। বিলাসবহুল গাড়ি, বিয়ার, দেশি-বিদেশি জাল টাকা পাসপোর্ট উদ্ধার করা হয় তার কাছ থেকে।
লিটনের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ অনেক দিন থেকে। সিন্ডিকেট তৈরি করে লিটন চক্র নারী পাচারে সংশ্লিষ্ট ছিল। বাংলাদেশে ১৯৯২ সালে লিটন একটি হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। অনৈতিক কারণে চাকরি চলে যায়। তারপর চলে যান ইরাক। বেশি দিন থাকেননি। ২০১৩ সালে চলে যান ইতালি। পাশাপাশি ইরাক ও দুবাইতে গড়ে তোলেন নারী পাচার সিন্ডিকেট। বিউটি পারলার, সুপারশপ ও নার্সিং পেশায় চাকরির প্রলোভন দিয়ে নারীদের পাঠানো হতো বিদেশে। তাদের কাছ থেকে নেওয়া হতো চার লাখ করে টাকা।
র‌্যাব জানায়, লিটন ২০১৮ সাল পর্যন্ত ইতালি ছিলেন। এই সময়ের ভিতরে দেশে এসে বা ফোনে বিয়ে করেন ৬ নারীকে। ৫ জনকে বিদেশ নেওয়ার নাম করে পাঠিয়ে দেন ইরাক। মোট শতাধিক নারী পাচারে সম্পৃক্ত লিটন সিন্ডিকেট।
র‌্যাব জানায়, চাকরির আশ্বাস দিয়ে নারীদের দুবাই পাঠানো হতো ট্যুরিস্ট ভিসায়, আর ইরাক ভিজিট ভিসায়। বলত, গেলেই চাকরি মিলবে। কিন্তু শেষ পর্যন্ত চাকরি মিলত না। কিছুদিন নিজেদের কাছে রেখে পরে সুযোগ বুঝে বিক্রি করে দেওয়া হতো।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অনেক সময় বিদেশ নিয়ে তারা ভুক্তভোগী পরিবারগুলোকে জিম্মি করত। নির্যাতন থেকে রক্ষার কথা বলে টাকা নিত পরিবারগুলোর কাছ থেকে। দীর্ঘদিন থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। লিটন ও তার সহযোগীকে আটক করা হয়েছে শনিবার। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চেষ্টা চলছে তাদের সিন্ডিকেটকে ধরার।





আর্কাইভ