বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক
ঘোড়াঘাটে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৩ গ্রাম হিরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩নং সিংড়া ইউপি’র কশিগাড়ী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে হিরোইনসহ আটক করা হয়। জব্দকৃত হিরোইনের বাজারমূল্যে আনুমানিক প্রায় ৩০ হাজার টাকা।
আটক মাদক কারবারি তারাজুল ইসলাম মন্ডল (২৬), উপজেলার কশিগাড়ী সোনারপাড়া গ্রামের দিলজার আলী মন্ডলের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হিরোইন সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং আসামীকে ১৪(সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।





বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন