বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত-৬
খাগড়াছড়িতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত-৬
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার হাফছড়িতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ অন্তত ৬জন আহত হয়েছেন।
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উপজেলার হাফছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস চিনকি মাওলার সাথে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী প্রান আরএফএল গ্রুপ এর কাভার্ডভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে খাগড়াছড়ির রামগড়ের মৃত ধনজয় ত্রিপুরার ছেলে বাস চালক কৃষ্ণ ত্রিপুরা, নরসিংদী জেলার পলাশ থানার মালিতা এলাকার মো. সামছুদ্দিন মিয়ার ছেলে সবুজ মিয়া, গুইমারা ডাক্তার টিলা এলাকার নিখিল দেবনাথের স্ত্রী সাধনা দেবনাথসহ মোট ছয়জন আহত হয়েছেন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বাস চালকসহ ৬জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের