শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » সাব-রেজিস্ট্রার হত্যা মামলায় কুষ্টিয়াতে ৪ জনের ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » সাব-রেজিস্ট্রার হত্যা মামলায় কুষ্টিয়াতে ৪ জনের ফাঁসি
মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাব-রেজিস্ট্রার হত্যা মামলায় কুষ্টিয়াতে ৪ জনের ফাঁসি

ছবি : সংবাদ সংক্রান্তকুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়ার সাব-রেজিস্ট্রার নূর মোহম্মদ শাহকে হাত-পা বেঁধে হত্যার ঘটনায় চার আসামিকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।  আজ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত চার আসামি হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা মাঠপাড়া এলাকার ফারুক হোসেন (৩৮), কুমারখালী উপজেলার গাট্টিয়া গ্রামের রেজিস্ট্রি অফিসের নকলনবিশ সাইদুল ইসলাম (৩৭), কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকার মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন কামাল শেখ (৪০) এবং কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের মশিউল আলম (৪০)।

নূর মোহম্মদ হত্যা মামলায় কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন ডাবলুকে (৩৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে নিজ বাসায় কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নুর মোহম্মদ শাহকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করে আসামিরা। হত্যাকান্ডের পরের দিন ৯ অক্টোবর দুপুরে নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ২১ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এ রায় দেন। রায় ঘোষণার পরপরই দন্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে নূর মোহাম্মদের স্বজনরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আদালতে উপস্থিত তার স্বজনরা বলেন, নূর মোহাম্মদকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। তিন বছর আদালতে মামলার কার্যক্রম শেষে চার আসামিকে মৃত্যুদন্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে আমরা খুবই খুশি।

নূর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রামে। তিনি কুষ্টিয়া শহরের বাবর আলী রেলগেট এলাকায় বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিন তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।





আর্কাইভ