বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ঝুমন দাশ
অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ঝুমন দাশ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাশ। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে তাকে এক বছরের জামিন দেয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ থেকে জামিন মঞ্জুর করে বলা হয়, এই সময় আদালতের অনুমতি ছাড়া ঝুমন সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না। হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
এর আগে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় মন্দির ও বাড়িঘর। অন্তত ৯০টি হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটে।
প্রথমে ৫৪ ধারায় ঝুমন দাশকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এ মামলার পাঁচদিন পর ২২শে মার্চ শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। পরদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডেও নেয় পুলিশ। তার জামিন চেয়ে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা জজ আদালতে আবেদন করা হয়। উভয় আদালতেই তার জামিন নাকচ হয়। ২২শে আগস্ট উচ্চ আদালতে জামিনের আবেদন জানানো হয়। তার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, নাহিদ সুলতানা ও আশরাফ আলী। রাষ্ট্রপক্ষের শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।





গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে
খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি