শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » দেশে ৭০% ডিভোর্স দিচ্ছেন নারীরা, ৩০ % দিচ্ছেন পুরুষরা
প্রথম পাতা » জাতীয় » দেশে ৭০% ডিভোর্স দিচ্ছেন নারীরা, ৩০ % দিচ্ছেন পুরুষরা
বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে ৭০% ডিভোর্স দিচ্ছেন নারীরা, ৩০ % দিচ্ছেন পুরুষরা

ছবি : সংগৃহীত গত কয়েক বছরের তুলনায় করোনাকালে ডিভোর্সের আবেদন বেড়েছে। সমাজ বিজ্ঞানীরা বলছেন, সামাজিক অস্থিরতা, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের কারণেই বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। অনেক সময় পারস্পরিক বোঝাপড়ার অভাবও বিবাহ বিচ্ছেদের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়।
উল্লেখ করা যায় যে, রাজধানীর বিবাহ বিচ্ছেদের আবেদনগুলো জমা পড়ে ঢাকার দুই সিটি করপোরেশনে।
ঢাকার বাইরেও সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করা হয়। নিয়ম অনুযায়ী বিবাহ বিচ্ছেদের আবেদনের ৯০ দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে কোনো মীমাংসা না হলে ডিভোর্স কার্যকর হয়ে যায়।
জানা গেছে, গত বছরের চেয়ে এ বছর প্রতি মাসে ৯৯টি বিবাহ বিচ্ছেদ বেড়েছে। এক্ষেত্রে ৭০ শতাংশ ডিভোর্স দিচ্ছেন নারীরা, ৩০ শতাংশ দিচ্ছেন পুরুষরা।
চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৩১শে মে পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনে তালাকের আবেদন করেছেন ৫ হাজার ৪৮৭ জন। এর মধ্যে ডিএনসিসিতে আবেদন ২ হাজার ৮২৫টি, ডিএসসিসিতে ২ হাজার ৬৬২টি। এই হিসেবে ডিএসসিসি ও ডিএনসিসিতে দিনে ৩৭টি তালাকের আবেদন পড়ছে। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকা শহরে তালাকের আবেদন জমা পড়েছে ৬ হাজার ৩৪৫। এর মধ্যে স্ত্রীদের আবেদন ৪ হাজার ৪২৮টি। স্বামীদের আবেদন ১ হাজার ৯১৭টি।
২০২০ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিবাহ বিচ্ছেদের আবেদন জমা পড়েছে ৪১৪৯টি। এর আগের বছর ২০১৯ সালে বছরজুড়ে বিবাহ বিচ্ছেদের আবেদন ছিল ৪৫৫০টি। হিসাব করে দেখা গেছে, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে আবেদন বেড়েছে। একই সময় ঢাকার দুই সিটি করপোরেশনে ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন হয়েছে অনেক বেশি। ২০১৯ সালে সিলেট সিটি করপোরেশনে বিবাহ বিচ্ছেদের আবেদন ছিল ২৯১টি। অথচ ২০২০ সালে এ আবেদনের সংখ্যা দাঁড়ায় প্রায় তিন হাজার। ২০২১ সালেও ঢাকার দুই সিটি করপোরেশন এবং জেলা শহরে বিবাহ বিচ্ছেদের আবেদন অন্য বছরের তুলনায় বেশি জমা পড়েছে।
সিটি করপোরেশন কর্মকর্তারা জানান, ডিভোর্সের আবেদনকারীদের মধ্যে নারীরাই বেশি ডিভোর্স দিচ্ছেন। তারা নিজেরাই বিবাহ বিচ্ছেদের আবেদন নিয়ে করপোরেশনে যান। এর মাঝে চাকরিজীবী স্বাবলম্বী নারীরাই বেশি এগিয়ে।
গড়ে ৭০ শতাংশ আবেদন কেন নারীদের কাছ থেকে আসছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক জিনাত হুদা বলেন, নারীর প্রতি শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক নির্যাতন বেশি হয়ে থাকে। এ কারণে একপর্যায়ে তারা এমন নির্যাতন সহ্য করতে না পেরে তালাকের আবেদন করছেন। কারণ, এখন শুধু শহর নয় সমাজের প্রান্তিক পর্যায়ের নারীরাও দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে। নারী শিক্ষার হারও বেড়েছে। মুখ বুজে সহ্য করার দিনগুলোও ফুরিয়ে এসেছে। নারীরা প্রতিবাদী হচ্ছে। নারীরা সমাজের কাছে নিজের অবস্থান তুলে ধরছে। সমাজ জীবনে সংসারটা সমঅধিকার ও সমান মর্যাদার স্থান।
কীভাবে ডিভোর্স কমানো যায় প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরুষতান্ত্রিক মনোভাব পরিহার করতে হবে। তাহলে উভয়ের মাঝে সমঝোতা তৈরি হবে, যা সবার জন্যই মঙ্গল বয়ে আনবে। সূত্র : ভয়েজ অব আমেরিকা।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)