শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে ছাত্রলীগের দুই কমিটি নিয়ে গৃহবিবাদ
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে ছাত্রলীগের দুই কমিটি নিয়ে গৃহবিবাদ
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ছাত্রলীগের দুই কমিটি নিয়ে গৃহবিবাদ

ছবি : সংগৃহীত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগের দুটি ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগে গৃহবিবাদ দেখা দিয়েছে।

ইতিমধ্যে অনুমোদিত দুই কমিটির একাধিক দায়িত্বশীল পদত্যাগ করেছেন। হয়েছে পাল্টাপাল্টি মিছিল-ঝাড়ু মিছিলও। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে দুই গ্রুপের মধ্যে।

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার দশঘর ও রামপাশা ইউনিয়নের ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ।

ওই কমিটি দুটিতে স্বাক্ষর করেন উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইন। ওই দিন রাতেই কমিটি দুটি নিয়ে প্রশ্ন তোলেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ওই দুই কমিটিতে পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা।

তাদের অভিযোগ, দশঘর ছাত্রলীগের কমিটির সভাপতি হওয়া জহিরুল ইসলাম জাহির একজন ছাত্রদল নেতা।

সাধারণ সম্পাদক করা হয়েছে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির ছেলে সুজাদকে। কমিটির সহ-সভাপতি মাজহারুল ইসলাম একজন চিহ্নিত মাদকসেবী। আর রামপাশা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেয়া হয়েছে জামায়াত পরিবারের তারেক আহমদকে।

বিএনপি পরিবার থেকে রেজাউল করিমকে দেয়া হয় সহ-সভাপতির দায়িত্ব। অছাত্র, শিবির, ছাত্রদল ও মাদকাসক্তদের দিয়ে উৎকোচের বিনিময়ে এ কমিটি দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তারা।

কমিটি দুটি প্রত্যাখান করে পদত্যাগ করেন একাধিক ছাত্রলীগ কর্মী।

পরে গত ২৩ সেপ্টেম্বর রামপাশা ইউনিয়নের ছাত্রলীগ নেতারা রামপাশা বাজারে নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন। এসময় অপর পক্ষ অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।

তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্রোহী দুইজনকে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়।
এক পর্যায়ে সন্ধ্যায় উপজেলা সদরে ফের মুখোমুখি হয় দু’গ্রুপ। সংঘর্ষ এড়াতে অবস্থান নেয় থানা পুলিশ।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় বলেন, উপজেলা ছাত্রলীগের মেয়াদউর্ত্তীণ বর্তমান কমিটির বিতর্কিত ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদককে নিয়ে ইতিমধ্যেই তৃণমূল ছাত্রলীগে অসন্তোষ বিরাজ করছে।

এর মধ্যেই দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে অনৈতিক সুবিধা নিয়ে তারা নিজেরা ইচ্ছে মাফিক ছাত্রদল, শিবির, চিহ্নিত মাদকসেবী ও অছাত্রদের সমন্বয়ে দুটি পকেট কমিটি দিয়ে যে বিশৃংঙ্খলার জন্ম দিয়েছেন তার জন্য তারাই দায়ী।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে ছাত্রলীগে শৃংঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।

এসব অভিযোগ অস্বীকার করে, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু বলেন, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের একটি নিষ্ক্রিয় গ্রুপ জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।

তৃণমূলের পরিক্ষিত মেধাবী ছাত্রনেতাদের দিয়ে আমরা দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ দশঘর ও রামপাশা ইউনিয়ন কমিটি অনুমোদন দেই।

বিগত দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ও পরোক্ষ ভাবে যারা নৌকার বিরোধীতা করেছিল তারাই এখন ছাত্রলীগের নতুন কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছে। ওরা ছাত্রলীগের কেউ নয়।

বিশ্বনাথে ১০ বোতল মদসহ রাসেল গ্রেফতার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ১০ বোতল মদসহ একাধিক মামলার আসামি এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তার নাম রাসেল মিয়া ওরফে সুমন (২৮)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর গ্রামের মনির মিয়ার ছেলে।

এর আগে দিন শনিবার রাত ৮ টার দিকে নকিখালি বাজারের পার্শ্ববর্তী নরসিংপুর
গ্রামের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে সবুজ রঙের একটি শপিং ব্যাগে থাকা ১০ বোতল মদসহ জব্দ করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার অন্য দুই সহযোগী উপজেলার কালিগঞ্জ গ্রামের ময়না (৪২) ও আমতৈল গ্রামের ইসলাম (৩৮)।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রুমেন বলেন, বিক্রিয়ের উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থানকালে রাসেলকে গ্রেফতার করি।

তার বিরুদ্ধে বিশ্বনাথ ও ছাতক থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সে ও তার সহযোগীরা কুখ্যাত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে। মামলা নং ১৮ তারিখ ২৬-০৯-২০২১ইং।

এবিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আজ রবিবার দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।





রাজনীতি এর আরও খবর

ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন

আর্কাইভ