শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » সাদা মনের মানুষ তিলোকানন্দ মহাথের
প্রথম পাতা » রাঙামাটি » সাদা মনের মানুষ তিলোকানন্দ মহাথের
শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাদা মনের মানুষ তিলোকানন্দ মহাথের

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, পৃথিবীতে যুগে যুগে মানব কল্যাণে যেসব মহাপুরুষের জন্ম হয় তাদের মধ্যে একজন হলো তিলোকানন্দ মহাথের ৷ দেশের টিভি চ্যানেল এটিএন বাংলা প্রদত্ত সাদা মনের মানুষ উপাধীতে বাংলাদেশের ১৬কোটি মানুষের মধ্যে ১০জন সাদা মনের মানুষের তালিকায় তিনিও একজন রয়েছে এটি বাঘাইছড়িবাসীর জন্য একটি গর্বের বিষয় ৷ তিনি বলেন, মানবতার সেবায় নিজের জীবনকে তিনি মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে ৷ মানবসেবা, ধর্ম প্রচার ও সমাজ উন্নয়নে তার যে ভূমিকা সেটি সেটি স্বর্নাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে ৷ তিনি অন্যের সখে সুখী হয় অন্যের দুঃখে দুখী ৷ তিনি সংসার ত্যগ করে ধর্ম প্রচারে মন্দিরের পাশাপাশি গড়ে তুলেছেন কাচালং শিশু সদন নামে অনাথালয় ৷ ধর্ম প্রচারে তিনি নিজ হাতে বুদ্ধমূর্তী তৈরী করে মন্দিরে মন্দিরে বিতরণ করেছেন ৷ নিজের হাতেগড়া শিশু সদনে ১২৭জন অনাথ শিশুদের খাওয়া-দাওয়া ও পড়ালেখা খরচের জন্য তিনি দ্বারে দ্বারে সাহায্য চেয়েছেন ৷ এ ধরনের মহামানব ইহলোকেও সুখী পরলোকোও সুখী কারণ মৃত্যুর পর জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে ৷
শুক্রবার বিকেলে রাঙামাটির বাঘাইছড়ির মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা সাদা মনের মানুষ উপাধীপ্রাপ্ত উপসংঘমহারাজ শ্রীমত্‍ তিলোকানন্দ মহাথেরর ৭৮তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রুপালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান কথা বলেন ৷
ধর্মীয় সঙ্গীত, দেশনা, পঞ্চশীল প্রার্থনা ও বুদ্ধপুজার মধ্য দিয়ে শুরু হওয়া ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি বড়াদম ধর্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মেশ্বর ভিক্ষু৷ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও পাচ্য বিভাগের অধ্যক্ষ ডঃ জিনবোধি মহাথের, রাঙাগামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবীর কুমার চাকমা,বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান সুদর্শণ চাকমা, কাচালং ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমতিা চাকমা৷ স্বাগত বক্তব্য দেন রুপকারী ইউপি চেয়ারম্যান পারদর্শি চাকমা ৷
চেয়ারম্যান বলেন, শ্রীমত্‍ তিলোকানন্দ মহাথেরর ন্যয় যার যেটুকু জ্ঞান অভিজ্ঞতা ও অবহেলিত মানব জাতির প্রতি মমত্ববোধ আছে সেটি দিয়ে কাজ করলে সমাজ অনেক পাল্টে যাবে৷ তিনি সমাজ পরিবর্তনের দিক গুলো আঙ্গুল দিয়ে আমাদের শিখিয়ে দিচ্ছেন৷ তার এই ধারাবাহিকতা সমাজের সচেতন ও বিত্তবানদের ধরে রাখতে হবে ৷ গোবরেও পদ্ধ ফোঁটে উক্তিটি দিয়ে তিনি বলেন, দূর দূরান্ত থেকে আগত অনাথ শিশুদের মাঝেও হয়তো কোন না কোন প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে সে প্রতিভা বিকশিত করার সুযোগ সৃষ্টি আমাদেরকেই করে দিতে হবে ৷ তিনি পরিষদ হতে চলতি বছরে অনাথ শিশুদের জন্য ছাত্রাবাস ও আগামী অর্থবছরের শাক্যমুনি বৌদ্ধ বিহারের অসমাপ্ত দ্বিতল ভবন নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, অনাথ শিশুদের জন্য খাদ্য শষ্য এবং পড়ালেখার ব্যয় বাবদ প্রতিবছর ৫লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন ৷
অনুষ্ঠানে দূর দুরান্ত থেকে প্রায় ২হাজারের অধিক পূর্নাথী উপস্থিত ছিলেন ৷
আপলোড : ৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় রাত ১০.১৩ মিঃ





রাঙামাটি এর আরও খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)