শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ●   ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » আজ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » আজ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন
সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংগৃহীতআজ ১৮ অক্টোবর ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল -এর ৫৭তম জন্মদিন। সারাদেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিশেষতঃ শিশু সংগঠনসমূহ শিশু রাসেলের জন্মদিন পালন করছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের নৃশংস হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রায় সকল সদস্য সহ শিশু রাসেলও নিহত হন। তখন শেখ রাসেলের বয়স হয়েছিল মাত্র ১১ বছর ২ মাস। ঐদিন তার হত্যাকাণ্ড বিশ্বমানবতার ইতিহাসে চরম পৈশাচিকতা ও নির্মমতার জন্ম দেয়।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকার ধানমণ্ডিস্থ ‘বঙ্গবন্ধু ভবন’ -এ জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার কোল আলো করে শিশু রাসেলের জন্ম হয়। তিনি ছিলেন জাতির পিতার কনিষ্ঠ সন্তান। এজন্য তিনি ছিলেন পরিবারে সবার খুব আদরের। যখন তাকে নির্মমভাবে হত্যা করা হয় তখন তিনি ‘ঢাকা ল্যাবরেটরি’ স্কুলে পড়াশুনা করছিলেন। আমরা শেখ রাসেলের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা সহভাগিতা সহ তার আত্মার চিরশান্তি কামনা করি।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জেষ্ঠ্য সন্তান। তিনি সহ তার ছোট বোন শেখ রেহানা সৃষ্টিকর্তার অপার করুণা এবং এ দেশের মানুষের ভালোবাসায় এখনো সুস্থ্য শরীরে বেঁচে আছেন।

সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বানিয়ারচরের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনগুলোও গভীর শ্রদ্ধা সহকারে শিশু রাসেলের জন্মদিন পালন করে। এ উপলক্ষ্যে জন্মদিনের কেক কাটা সহ বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিন্তু এ বছর বিশেষ আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন নিয়ে সংশয় রয়েছে কারণ মাত্র দু’দিন আগে অর্থ্যাৎ ১৬ অক্টোবর দলীয় কার্যালয়ের পাশেই অবস্থিত স্থানীয় বাজারে ভয়াবহ আগুন লেগে প্রায় ১৪টি দোকান ভস্মিভূত হয়েছে এবং এ দোকানগুলোর মালিক প্রায় সকলেই এলাকার সাধারণ মানুষ। আমরা তাদের সকলের প্রতি বিশেষ সহমর্মীতা প্রকাশ করছি এবং আশা করি শীঘ্রই তারা আমাদের সবার সহযোগিতায় তাদের এ অবর্ণনীয় ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

যেহেতু শেখ রাসেল শিশু বয়সে পরলোকগত হন সেহেতু শিশু-কিশোরদের কাছে এ জন্মদিনটি খুবই জনপ্রিয়। এ দিনে দেশের বিভিন্ন শিশু-কিশোর সংগঠনগুলো শেখ রাসেলের জন্মদিনটি বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে পালন করলেও দেশের বয়ঃজেষ্ঠ্যগণও এ ক্ষেত্রে পিছিনে নেই।

এ সময় শেখ রাসেলের জন্মদিন পালনের একটি বিশেষ ছবি আমি খুঁজে পাই যেখানে নব্বই-ঊর্ধ বয়সের এক কিশোর আওয়ামী লীগের কর্মী ও বয়ঃজেষ্ঠ্যদের নিয়ে জন্মদিনের কেক কাটছেন। এ ছবিটিই আমাকে এ প্রতিবেদনটি প্রস্তুত করার জন্য বিশেষভাবে উৎসাহিত করে।

২০১৯ সালে বানিয়ারচরের স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে শিশু রাসেলের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছিল। এ উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা সহ বিশেষ আলোচনা-সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছিলেন বানিয়ারচর স্থানীয় কাঙালীভোজ আয়োজক কমিটির সভাপতি প্রয়াত তুফান বিশ্বাস যিনি ৩ জুন ২০২১ সালে ৯৩ বৎসর বয়সে পরলোকগত হন। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।





উপ সম্পাদকীয় এর আরও খবর

স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য
পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ

আর্কাইভ