সোমবার ● ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জামিন পেলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম
গাজীপুরে জামিন পেলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.৩০মিঃ) ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম ১৪ মার্চ সোমবার গাজীপুর আদালত থেকে জামিন পেয়েছেন ৷
চলতি ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি বুধবার দায়েরকৃত মানহানি মামলায় সোমবার সকালে গাজীপুর কোর্টে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে তাকে জামিন দেওয়া হয় ৷
গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট আমানত হোসেন খাঁন ৫ কোটি টাকার মানহানি মামলাটি করেন ৷ পরে আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেন ৷
মামলার বাদী গাজীপুর জেলা আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আমানত হোসেন খাঁন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে আসামি মাহফুজ আনাম তার সম্পাদনায় প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেন ৷ এরই জেরে জনপ্রিয় এই নেত্রীকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল তত্কালীন মইনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার ৷’





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা