সোমবার ● ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য আইনে ৫ জনের সাজা
কাউখালীতে ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য আইনে ৫ জনের সাজা

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১৪ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.২০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমান আদালত গাজা রাখার দায়ে ১৪ মার্চ সোমবার সকাল ১০ টায় ৫জন যুবককে সাজা প্রদান করেন ৷
কাউখালী থানা সূত্রে জানা যায়,রবিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলার কচুখালী কার্বারী পাড়ায় রাত ১২টার সময় একদল যুবক গাজা পান করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় কাউখালী থানার এসআই যস চাকমা ও এএসআই জহির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ৫জনকে হাতে নাতে ধরে পেলেন এবং তার পরে দিন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস আফিয়া আখতার ৫জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ ধারায় দোষী সাব্যস্থ্য করে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ৷ আটককৃতদের রাঙামাটি জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা